বিনোদন

রাস্তায় মুখ থুবড়ে পড়ে গেলেন জনপ্রিয় অভিনেত্রী, মুহূর্তে ভাইরাল ভিডিও

অভিনেত্রী সুরভি জ‍্যোতি সবসময় খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন। সম্প্রতি বিদেশের রাস্তায় পড়ে যাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন সুরভি। সুরভির এই ভিডিওটি শেয়ার হতেই প্রবলভাবে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে সুরভি সাদা লেহেঙ্গা পরে বিদেশের রাস্তায় তাড়াতাড়ি হাঁটতে গিয়ে লেহেঙ্গায় পা আটকে পড়ে যাচ্ছেন। একটি ছেলে তাঁর কাছে এসে তাঁকে সামলানোর আগেই তিন-তিনবার রাস্তায় পড়ে গেলেন সুরভি। প্রকৃত পক্ষে, এটি ছিল সুরভির আপকামিং সিরিয়াল ‘কবুল হ্যায়-2’-এর শুটিং-এর দৃশ্য। নেটিজেনদের অনেকেই মজা পেয়েছেন এই ভিডিওটি দেখে। এর আগে ‘কবুল হ্যায়-2’-এর প্রথম সিজন ‘কবুল হ্যায়’-তেও অভিনয় করেছিলেন সুরভি।

থিয়েটারের মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন সুরভি। বেশ কিছু সময় তিনি রেডিও জকি হিসাবেও কাজ করেছেন। এরপর তিনি পঞ্জাবি ফিল্মে অভিনয়ের সুযোগ পান। তাঁর অভিনীত ‘ইক কুড়ি পঞ্জাব দি’, ‘রওলা পে গয়া’, ‘মুন্ডে পাটিয়ালা দে’ এই তিনটি ফিল্ম পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারহিট হয়েছিল।

এরপর 2012 সালে জি টিভির ‘কবুল হ্যায়’ সিরিয়ালের মাধ্যমে মুম্বইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেন সুরভি। এই সিরিয়ালে প্রশংসনীয় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। তবে 2018 সালে কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন 3’ তে ইচ্ছাধারী নাগিন বেলার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন সুরভি। 2019 সালে এই সিরিয়ালটি শেষ হয়ে যায়। কিন্তু সিরিয়ালটির টিআরপি বরাবর সবচেয়ে বেশি ছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026