তদন্তে নেমে এবারে পামেলা (Pamela Goswami) কান্ডে আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করল নিউ আলিপুর থানার পুলিশ। এই গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সুরাজ কুমার সাউ। অর্ফান গঞ্জ রোড থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে এই ব্যক্তির পামেলা কাণ্ডের সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটাই এখন বড় কথা।
জানা যাচ্ছে, বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh) কার্যত এই ব্যক্তিকে নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ মেনে তিনি স্কুটি নিয়ে তার পিওর কাছে গিয়েছিলেন। এরপর থেকেই অমৃত সিং (Amrit Singh) পলাতক। ওই স্কুটি পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং খতিয়ে দেখা হচ্ছে ওই স্কুটি করে কোকেন বা অন্য কোনো মাদকদ্রব্য পাচার করা হয়েছে কিনা। কার্যত জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য সুরাজ কুমার সাউকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, কোকেন কাণ্ডে পামেলা অথবা রাকেশ কে বা কারা জড়িত সেই নিয়ে ইতিমধ্যেই ১২ জন কে জেরা করতে শুরু করেছে গোয়েন্দারা। কামেলা বারবার দাবি করেছেন তার ব্যাগে মাদক রেখেছিলেন অমৃত সিং নামক এক যুবক। সেই যুবকের তল্লাশি চালাচ্ছে বর্তমানে কলকাতা পুলিশ। ওই অভিযোগের পর এই অমৃত পালিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ তার হদিস পায় নি। জানা যাচ্ছে, তালিকাভুক্ত ২৪ জনকে জেরা করবে কলকাতা পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…