বলিউডে আবারো নক্ষত্র পতন! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বালিকা বধূর দাদিসা। শুক্রবার সকালে ৭৫ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেলেন তিনবার জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রি। শোনা যায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার ভোরের দিকে হার্ট অ্যাটাকে মারা যান। ম্যানেজার সংবাদ মাধ্যমের কাছে নিশ্চিত করেছে তাঁর মৃত্যুর খবর।
অভিনেত্রীর ম্যানেজার এও জানিয়েছেন, বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বেশ কয়েক বছর ধরে। ২০২০ সালে তাঁর ব্রেন স্ট্রোকও হয়। এক বার নয় দু’বার ব্রেন স্ট্রোক হয় তাঁর। এরপর অভিনেত্রীর হার্টের অনেক জটিলতা দেখা দেয়। তারপর বাড়িতেই অভিনেত্রীর চিকিৎসা চলছিল। শুক্রবার ভোরবেলা আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নিজের মৃত্যুর সময় অভিনেত্রী নিজের কাছে গোটা পরিবার পাশে পেয়েছেন।
১৯৭৮ সালে ‘কিসসা কুর্সি কা’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন সুরেখা দেবী। তিনি কোনোদিন মূল অভিনেত্রী হিসেবে অভিনয় করেননি তবে সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। সহ-অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন তামাস (১৯৮৮), মাম্মো (১৯৯৫) এবং বাধাই হো (২০১৮) ছবির জন্য।
এছাড়া কালারস টিভিতে ‘বালিকা বধূ’ ধারাবাহিকে দাসিসার চরিত্রে সুরেখা দেবী নিজের অভিনয়ের জন্য এখনো দর্শকের মনে আছেন। ২০০৮ সাল থেকে ২০১৬ সাল অব্দি একটানা এই ধারাবাহিকে তিনি এতে অভিনয় করেন। এছাড়াও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। শেষবার জোয়া আখতারের ‘ঘোষ্ট স্টোরিজ’ এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। সুরেখা দেবীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। বলিউডের বহু অভিনেতা অভিনেত্রী তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…