ভারতীয় প্রিমিয়ার লীগের অন্যতম সফল ব্যাটসম্যান সুরেশ রায়না এবারের আইপিএলের মেগা অকশনে থেকে গেছেন অবিক্রিত। বিষয়টি রীতিমতো হতাশা এবং দুঃখজনক প্রমাণিত হয়েছে ক্রিকেট প্রেমীদের জন্য। আইপিএলের ইতিহাসে সফলতম ক্রিকেটারদের মধ্যে সুরেশ রায়নার নাম প্রথম সারিতে লিপিবদ্ধ। দীর্ঘদিন ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলে আসছেন ভারতীয় এই অলরাউন্ডার। তবে মেগা আসরে থেকে গেছেন অবিক্রিত।
তবে মনে হচ্ছে এরই মধ্যে মাঠে ফিরেছেন ভারতীয় এই ক্রিকেটার। তবে এবার ক্রিকেটে ফেরার পরিকল্পনা একটু অন্যরকম। শনিবার, ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেওবাগ, সুরেশ রায়না এবং অমিত মিশ্র একটি ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছিলেন, যেটি দিল্লি পুলিশের নিউ পুলিশ লাইনস গ্রাউন্ডে আয়োজিত হয়েছিল।
যেখানে উপস্থিত ছিলেন দিল্লি পুলিশ কমিশনার রাকেশ আস্থানা। অনুষ্ঠানে উপস্থিত পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “পুলিশের জন্য ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তিকে একজন ভালো অফিসার হওয়ার জন্য উপযুক্ত হতে হবে।”
দিল্লি পুলিশের দলে দিল্লি পুলিশ কমিশনারসহ যোগ দেন রায়না, শেওবাগ এবং অমিত মিশ্র। তাদের সাথে এক বন্ধুত্বপূর্ণ ম্যাচে যোগ দিয়েছিলেন ভারতের এই তিন বিধ্বংসী ক্রিকেটার। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওবাগ বলেছিলেন, “ম্যায় দিল্লি পুলিশ সে ১৫/১৬ সাল দেখ জুদা হুয়া হুঁ। দিল্লি পুলিশ সে এক (অফিসার) থায়, ওহ মুঝে খেলনে পাতা না কাহান কাহান লে জাতে থায়। তো মেরা দিল্লি পুলিশ সে পুরানা নাতা হ্যায়”। ম্যাচ শেষে সুরেশ রায়না বলেন, “আজকের এই ম্যাচে উপস্থিত থাকতে সত্যিই খুব ভালো লাগছে। যখন আমি মাঠে ছিলাম তখন মনে হয়েছিল যে কিছু আসল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।”
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…