খেলা

Suresh Raina: এবার লক্ষ্য বিদেশি টি-টোয়েন্টি লিগ, আইপিএল থেকে অবসর সুরেশ রায়নার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। মহেন্দ্র সিং ধোনির অবসরের সাথে সাথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন ভারতের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। তবে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর আইপিএল খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা করেন তিনি। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় যখন তিনি আইপিএল ২০২২-এর মেগা নিলামে অবিক্রিত থাকেন। চেন্নাই সুপার কিংস তাকে প্রত্যাখ্যান করলে আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি সুরেশ রায়নাকে কেনার আগ্রহ প্রকাশ করেনি।

এরপর অবশ্য একাধিক মাধ্যমে দাবি করা হয়েছে আর কখনো আইপিএলে খেলার সুযোগ পাবেন না বিধ্বংসী এই ক্রিকেটার। মিস্টার আইপিএল খ্যাত সুরেশ রায়না ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বপ্রথম ৫০০০ রানের গন্ডি পার করেছেন। তবে বিগত কয়েক বছর ধরে ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হয়েছেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ার সেই দাবিকে সত্যি করতে চলেছেন সুরেশ রায়না। শোনা যাচ্ছে, চলতি বছর আইপিএল থেকে সন্ন্যাস গ্রহণ করতে পারেন তিনি। তারপর সারা বিশ্বের টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করতে পারেন ভারতের এই তারকা ক্রিকেটার।

এক সংবাদ মাধ্যমে তিনি বলেন,”আমি আরও ২-৩ বছর ক্রিকেট খেলতে চাই। ইতিমধ্যে উত্তরপ্রদেশের দল কিছু প্রতিভাবান ক্রিকেটার পেয়েছে এবং তারা সত্যিই ভাল পারফর্ম করছেন। আমি ইউপিসিএ থেকে এনওসি পেয়েছি এবং বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং সহ-সভাপতি রাজীব শুক্লাকে জানিয়েছি আমার সিদ্ধান্তের ব্যাপারে। আমার ক্যারিয়ার জুড়ে আমাকে সমর্থন করার জন্য আমি ইউপিসিএ এবং বিসিসিআইকে ধন্যবাদ জানাই। এখন আমি সারা বিশ্বের টি-টোয়েন্টি লিগে খেলব। অপেক্ষা শুধু বিসিসিআইয়ের ছাড়পত্রের।”

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026