নিউজ

চমকের তিন সোমবার, অপেক্ষা চতুর্থের! কাল কি হতে চলেছে?

নিজস্ব সংবাদদাতা: ১৪২৬ এর শ্রাবণ মাস একের পর এক চমক নিয়ে এসেছে। বিশেষত, গত তিন সোমবার জুড়ে কেন্দ্র সরকারের বলিষ্ঠ ও চমকপ্রদ সিদ্ধান্ত ঘোষণার পর স্যোশাল নেটওয়ার্কের দুনিয়ায় উল্লসিত নেটিজেনরা। ঘটনাবহুল চলতি শ্রাবণ মাসের পরপর তিনটি সোমবারে ভারতের ঐতিহাসিক সাফল্যের পর চতুর্থ সোমবার কী সিদ্ধান্ত নিতে চলেছে সেই নিয়ে জল্পনার শেষ নেই।

Image Source : facebook

এ মাসের প্রথম সোমবার চন্দ্রযান ২ -এর মহাকাশে সফল উৎক্ষেপণের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে ভারত। তারপর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও এক সাহসী সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। বহুযুগ ধরে চলে আসা তাৎক্ষণিক তিন তালাক প্রথা রদ করে সমাজ সংস্কারের ক্ষেত্রে এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয় কেন্দ্রের মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। এবং তার রেশ কাটতে না কাটতেই তৃতীয় সোমবার আবারও এক ঐতিহাসিক ঘোষণা। তবে এক্ষেত্রে আগাম প্রস্তুতি বেশ কয়েকদিন ধরেই নিচ্ছিল কেন্দ্র।

বিগত কয়েক দিনের ঘটনা পরম্পরায় স্পষ্ট হয়ে গিয়েছিল যে কাশ্মীর উপত্যকায় বড় কিছু একটা ঘটতে চলেছে। এরপরই সরকারের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা, বিলুপ্ত হল ৩৭০ ও ৩৫এ ধারা। জম্মু ও কাশ্মীর রাজ্য ভেঙে গঠিত হল দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আর এই ঘটনাগুলিকে সামনে রেখেই নেট ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আগামী সোমবার অর্থাৎ মাসের চতুর্থ সোমবার কি তবে আবারও বড় কিছু একটা ঘোষণা অপেক্ষা করে রয়েছে ভারতবাসীর জন্য? এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছে গোটা দেশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026