মইদুল কাণ্ডে পুলিশি আক্রমণকে ‘বর্বর’ আখ্যা দিলেন সিপিআইএম বাংলার রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surya Kanta Mishra)। নবান্ন অভিযানে আহত যুব নেতা DYFI কর্মী মইদুল ইসলামের মৃত্যু হয় সোমবার সকালে। বাম সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছিল, নবান্ন অভিযানের দিনে পুলিশি লাঠিচার্জে গুরুতর জখমও হয়েছিলেন বাঁকুড়ার কোতুলপুরের বছর ৩১ এর মইদুল। সোমবার তথা আজ নার্সিংহোম সূত্র হতে জানা গিয়েছে পুলিশের লাঠির আঘাতে প্রস্রাব দিয়ে রক্ত বেরয়েছিল সেই দিন। মটিতে লুটিয়ে পড়েন মইদুল। এরপর থেকেই তার অবস্থান অবনতি হতে থাকে।
১১ ফেব্রুয়ারির নবান্ন অভিযানের পরপরই সেদিনের পুলিশের আচরণের তীব্র সমালোচনা হয়। এর পর সোমবার তথা আজ মইদুলের অকালমৃত্যু নিয়ে রাজ্যের রাজনৈতিক দলগুলি শাসকদলের আর একদফা সমালোচনা করে। এদিন শাসকদলের তীব্র সমালোচনা করেছে সিপিআই(এম)-ও। লাল শিবির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র মইদুলের মৃত্যুর সূত্রে সোমবার তথা আজ দীর্ঘ এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে সেদিনের পুলিশি আক্রমণকে তিনি ‘বর্বর’ অ্যাখ্যা দেন। কমরেড মইদুল ইসলাম মিদ্যার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তাঁকে ‘শহিদ’ সম্মানেও অভিনন্দিত করেন সূর্যকান্ত মিশ্র।
বাংলার লাল শিবিরের পক্ষ থেকে সূর্যকান্ত মিশ্র দাবি তোলেন, শহিদ কমরেড মিদ্যার মরদেহের ময়না তদন্তের কাজ যাতে সঠিক ভাবে করা হয়, সরকার তরফ থেকে তা নিশ্চিত করা হোক। তিনি সেই কাজের পূর্ণ ভিডিও রেকর্ডিংয়েরও দাবি তুলেছেন। দাবি তোলেন মইদুলের মৃত্যুর জন্য দায়ী পুলিশ আধিকারিকদের খুঁজে তাদের কঠোর শাস্তিরও। বিবৃতিটিতে সূর্যকান্ত জানান, যেভাবে তৃণমূল সরকারের পুলিশি বর্বরতায় শান্তিপূর্ণ গণ আন্দোলনের কর্মীকে প্রাণ দিতে হল তাকে ধিক্কার জানানোর কোনও ভাষা নেই। ছাত্রযুবদের প্রতি সরাসরি সমর্থন জানিয়ে তিনি জানান, এই বর্বরতার বিরুদ্ধে ছাত্রযুবদের প্রতিবাদ কর্মসূচিকে পার্টি সমর্থন করছে। বিবৃতির শেষে এসে সম্পাদক পরিষ্কার করে দেন এ বিষয়ে এই মুহূর্তে পার্টির ভাবনা। পার্টির পক্ষ থেকে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে যুক্ত করে ছাত্রযুবদের প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানানোর কথা উল্লেখ করেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…