খেলা

Team India: WTC ফাইনালের আগে বড় সুখবর ভারতীয় দলে, শুনলে লাফিয়ে উঠবেন ভক্তরা

আইপিএলের মেগা আসরের সমাপ্তি হতে না হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা আসর খেলবে টিম ইন্ডিয়া। চলতি বছরের জুনে সুদূর ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বিরাট কোহলিরা। তবে ভারতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার ইনজুরিতে থাকার কারণে এবং অফ-ফর্মে থাকার কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেই বড় দুশ্চিন্তায় পড়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আইপিএলে এই বিধ্বংসী ক্রিকেটার ফর্মে ফিরতেই দুশ্চিন্তার কালো মেঘ দূর হল ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর থেকে।

আইপিএলে বিধ্বংসী ক্রিকেটার ফর্ম ফিরে পেতেই আনন্দের জোয়ারে ভাসছেন ভারতীয় ক্রিকেটপ্রেমেরা। চোটের কারণে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছেন ভারতের তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। ফলে তার স্থানে বিকল্প ব্যাটসম্যান হিসেবে সূর্য কুমার যাদবের নাম ভাবছিলেন ভারতীয় ক্রিকেটের দল নির্বাচকরা। তবে দীর্ঘদিন ধরে খারাপ ফর্মের সাথে লড়াই করছিলেন সূর্য কুমার যাদব। ফলে দুশ্চিন্তা দূরীকরণের রাস্তা অধরাই ছিল।

এমন পরিস্থিতিতে গতকাল পাঞ্জাবের বিপক্ষে বিধ্বংসী হয়ে ওঠা সূর্য কুমার যাদব কিছুটা হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের দুশ্চিন্তা দূর করেছেন। গতকাল পাঞ্জাবের বিপক্ষে দলকে জেতাতে না পারলেও দলের জন্য একটি বিস্ফোরক ইনিংস উপহার দেন তিনি। ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যান সূর্য কুমার যাদব ২১৯.২৩ স্ট্রাইক রেটে মাত্র ২৬ বলে ৫৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন। উল্লেখ্য, চলতি আইপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দুশ্চিন্তায় ফেলেছিলেন সূর্য কুমার যাদব। তবে পাঞ্জাবের বিপক্ষে তার একটি ইনিংস সমস্ত দুশ্চিন্তার সমাপ্তি ঘটিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026