ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা ব্যাটসম্যান সূর্য কুমার যাদব এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে বৈঠক করেছেন। যোগী আদিত্যনাথ নিজের টুইটার পেজে সেই ছবি শেয়ার করেছেন। তার সাথে সূর্য কুমার যাদবের বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে গতকাল (৩০ জানুয়ারি) সরকারি বাসভবনে যোগী আদিত্যনাথের সাথে বৈঠক করেন সূর্য কুমার যাদব।
সূত্রের খবর, সোমবার লখনউতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে পৌঁছে যান সূর্য কুমার যাদব। সেখানে বেশ কিছু সময় ধরে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ভারতীয় এই ক্রিকেটার। বিষয়টি নিজেই টুইট পেজে শেয়ার করেছেন যোগী আদিত্যনাথ। সেখানে তিনি লিখেছেন,’লখনউয়ের সরকারি বাসভবনে তরুণ এবং উদ্যমী ক্রিকেটার সূর্য কুমার যাদবের সাথে।’
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে সূর্য কুমার যাদবের পৌছানো নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেন তিনি হঠাৎ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন সে বিষয়ে প্রশ্নের অন্ত নেই নেটপ্রেমীদের মধ্যে। আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে অটল বিহারি বাজপেয়ী ক্রিকেট গ্রাউন্ডে দুই দলকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। মাঠে নেমে তিনি নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার এবং হার্দিক পান্ডিয়ার সাথে সাক্ষাৎ করেন। এমনকি ঘন্টা বাজিয়ে ম্যাচ শুরু করান স্বয়ং যোগী আদিত্যনাথ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…