শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আজ গুয়াহাটির সবুজ মাঠে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত। সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের বিধ্বংসী ব্যাটিংয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে শ্রীলংকা। প্রথমে ভারত ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান সংগ্রহ করেছে। যেখানে কিং কোহলি নিজের ক্যারিয়ারের ব্যক্তিগত ৭৩ তম আন্তর্জাতিক শতক করেছেন। তবে এত কিছুর মধ্যেও ভারতীয় এক ক্রিকেটার রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের চরম রাজনীতির শিকার হয়েছেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
হ্যাঁ, শুনতে অবাস্তব হলেও বাস্তবে ঘটনাটি ঘটেছে ঠিক এমনই। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের উপস্থিতিতে ভারতীয় দলে বলির পাঁঠা হয়েছেন বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। আজ শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ভারতের প্রথম একাদশ থেকে নির্বাসিত করা হয়েছে তাকে। তার স্থানে দলে সুযোগ পেয়েছেন ফ্লপ ব্যাটসম্যান কে এল রাহুল। যা কোনভাবেই মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। কারণ, শ্রীলংকার বিপক্ষে বিগত টি-টোয়েন্টি ম্যাচে ১১২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেছিলেন সূর্য কুমার যাদব। অথচ তাকে ছাড়াই কিভাবে একাদশ নির্বাচন করলেন রোহিত শর্মা? প্রশ্ন ক্রিকেট প্রেমীদের।
ভারতীয় দলের সমর্থকরা মনে করছেন, চরম রাজনীতির শিকার হয়েছেন সূর্য কুমার যাদব। অধিনায়ক রোহিত শর্মা এবং দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় চাইলে ভারতীয় একাদশে উইকেট রক্ষক হিসেবে ঈশান কিষাণকে জায়গা দিতে পারতেন। এই মুহূর্তে তিনিও রয়েছেন চরম ফর্মে। তবে শুধুমাত্র কে এল রাহুলকে দলে ফিরিয়ে আনতে প্রতিভাবান ক্রিকেটার ঈশান কিষাণ এবং সূর্য কুমার যাদবের ক্যারিয়ার ধ্বংস করছেন তারা।
উল্লেখ্য, ২০২২ এশিয়া কাপ হোক কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ, ব্যাট হাতে কে এল রাহুল ছিলেন দর্শকের ন্যায়। বিগত কয়েক মাস ধরে ফ্লপ রাহুল ছিলেন সংবাদমাধ্যমে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। তবে তাকে ভারতীয় দলে ফিরিয়ে আনতে সূর্য কুমার যাদবের মত ক্রিকেটারদের ক্যারিয়ার ধ্বংস করা হচ্ছে বলে অভিমত ক্রিকেটপ্রেমীদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…