খেলা

Team India: নিউজিল্যান্ড সিরিজে চরম ফ্লপ, ওডিআই দল থেকে বাদ পড়লেন ভারতের এই তারকা ক্রিকেটার

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওডিআই ম্যাচ খেলতে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। ইন্দোরের সবুজ গ্রাউন্ডে লজ্জাজনকভাবে কিউইদের পরাজিত করে ম্যাচ জিতেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলের ওপেনার শুভমান গিল এবং অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত শত রানের ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন। দুই ওপেনারের ধ্বংসাত্মক ইনিংসের ফলে ভারত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৮৫ রান করতে সক্ষম হয়। ৩৮৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৯৫ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ফলশ্রুতিতে সিরিজের তৃতীয় ম্যাচে ৯০ রানের বিরাট ব্যবধানে জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে ভারত।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা ব্যাটসম্যান হলেও একদিনের ম্যাচে নিজের নামের পাশে সুবিচার করতে পারেননি ভারতের এই তারকা। এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৯ বল মোকাবেলা করে মাত্র ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

শুধু এখানেই শেষ নয়, সূর্য কুমার যাদব তার শেষ চারটি ওয়ানডে ম্যাচে সর্বমোট ৪৯ রান করেছেন। শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৪ রান করে এই ব্যর্থতার যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত ৩১ রান করেন। যদিও রায়পুরের সবুজ মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি তাকে। তবে সিরিজের শেষ ম্যাচে ভারতের এই তারকা ব্যাটসম্যানের হতাশা জনক পারফরমেন্স আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে তার ক্যারিয়ার ধ্বংস করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

তবে ৩২ বছর বয়সী সূর্য কুমার যাদব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সফল ব্যাটসম্যান। তিনি এখনও পর্যন্ত ভারতের জার্সিতে সর্বমোট ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ৩টি শতকের পাশাপাশি ১৩টি অর্ধশত রানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে। পাশাপাশি ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি সর্বমোট ১৫৭৮ রান করেছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026