বিনোদন

Sushant Singh Rajput: ‘তোমার সব স্বপ্ন পূরণ করব’, ভাইয়ের জন্মদিনে স্মৃতিচারণায় আবেগপ্রবণ হলেন দিদি শ্বেতা সিং কীর্তি

শুক্রবার সুশান্ত সিং রাজপুতের ৩৬’তম জন্মদিন। জন্মদিনের দিন স্মৃতিচারণায় ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়লেন তার দিদি শ্বেতা সিং কীর্তি। আজ অভিনেতা আমাদের মাঝে না থাকলেও সকলের মনে থেকে গিয়েছেন, আর থাকবেন আজীবন। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দারতের একাধিক কাজ করেছেন অভিনেতা। যার জন্য বহু গণ্যমান্য ব্যক্তির কাছে প্রশংসিত হয়েছেন তিনি। ২০২০’র ১৪’ই জুন তার চলে যাওয়া নাড়িয়ে দিয়েছিল ওটা ভারতবাসীকে। আজ তার জন্মদিনে তার অগণিত ভক্তের পাশাপাশি তার দিদি সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণার পাশাপাশি আবেগপ্রবণও হয়েছেন।

সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তি প্রায়ই ভাইয়ের স্মৃতিচারণ করে একাধিক পোস্ট শেয়ার করে থাকেন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। ভাইয়ের বিভিন্ন মুহূর্তের ছোট ছোট ভিডিও ক্লিপিং একসাথে জুড়ে শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ভিডিও পোস্টের মাধ্যমে তিনি ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন, তা স্পষ্ট।

অভিনেতার জীবনে ৫০’টি স্বপ্ন ছিল। যা তিনি ধীরে ধীরে পূরণ করতে চেয়ে ছিলেন। সেকথা মৃত্যুর কয়েক মাস আগে নিজেই জানিয়েছিলেন অভিনেতা। খাতায় নিজের হাতে লিখেছিলেন সেই ৫০’টি স্বপ্নের কথা। এদিন তার জন্মদিনের দিন তোর দিদি এই ভিডিওটি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সবকটা স্বপ্ন পূরণ করার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন। এমনকি তিনি এও লিখেছেন, হিমালয় গিয়ে নিজের ভাইয়ের খারাপ ও ভালো সবধরনের স্মৃতি রোমন্থন করতে চান তিনি। ইতিমধ্যেই তার এই পোস্ট ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে ও অভিনেতার অনুরাগীদের মধ্যে।

ছোটপর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও পরবর্তীকালে তিনি একটি রিয়্যালিটি শোতে যোগদান করেছিলেন। আর তারপরই তিনি সুযোগ পান বড়পর্দায় অভিনয় করার। বড়পর্দায় তার অভিনীত প্রথম ছবি ‘কাই পো চে’, যা চলচ্চিত্র সমালোচকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছিল। এরপর থেকে একাধিক জনপ্রিয় হিট ছবিতে কাজ করেছেন তিনি। তবে ২০২০’র জুন মাসে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান অভিনেতা। তাঁর ঘনিষ্ঠমহল ও অনুরাগীরা না মানলেও তদন্তকারীরা তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবেই ঘোষণা করে দিয়েছেন। তা নিয়ে এখনও বহু জনের মাঝে একাধিক দ্বন্দ্ব রয়েছে, যা হয়তো কখনোই সমাধান হওয়ার নয়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026