বিনোদন

বাচ্চাদের স্কুলের বাংলা বইতে সুশান্ত সিং রাজপুতের ছবি, খুশিতে উচ্ছ্বসিত অনুগামীরা

২০২০ সালের ১৪ই জুন দুপুরবেলাতে গণমাধ্যমের একটি খবর সারা দেশের মানুষকে নাড়িয়ে দেয়। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত আত্মঘাতী হন। তাঁর বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। অভিনেতার পরিবার সহ অনুগামীরা মনে করেন এটি একটি খুন। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট বলছে এটি আত্মহত্যা। এই নিয়ে চলছে তদন্ত। সুশান্তের মৃত্যুর পর একপ্রকার ঝলসে গিয়েছে বলিউডের অন্দরমহল। উঠে এসেছে একের পর এক বিতর্ক। ফাঁস হয়েছে বলিউডের মাদক চক্র।

দেখতে দেখতে সাড়ে ১০ মাস অতিবাহিত হয়ে গিয়েছে সকলের প্রিয় সুশান্ত আর আমাদের মধ্যে নেই। তবে এই অভিনেতার স্মৃতি ভোলেননি অনুগামীরা। দিনের পর দিন, মাসের পর মাস সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সুশান্ত সম্পর্কে নানা অজানা তথ্য, ছবি, ভিডিও। তবে সুশান্ত অনুগামীদের জন্য একটি ভালো সংবাদ। সুশান্তকে আর হয়তো সামনাসামনি দেখতে না পেলেও পাঠ্যপুস্তকের মাধ্যমে আমরা অভিনেতার দেখা পাবো। স্কুলের বাংলা পাঠ্য বইতে ব্যবহার করা হয়েছে অভিনেতার ছবি। বাচ্চাদের এবার পরিবার বোঝাতে আবার কখনও মানুষ বোঝাতে সুশান্তের ছবি দেখানো হবে। কি বুঝতে পারছেননা তো।

এই বিষয়টি সামনে এনেছেন অভিনেতার কাছের বন্ধু ও ‘জাস্টিস ফর এস এস আর’ এর অন্যতম মুখ স্মিতা পারিখ। তিনি পুরো ব্যপারটা খোলসা করে ট্যুইটারে লেখেন, বাংলা বইতে পরিবারে বাবার গুরুত্ব বোঝাতে সুশান্তের ছবি ব্যবহার করা হয়ছে। এর জন্য তিনি গর্বিত। পরিষ্কার বোঝা যাচ্ছে দেশের শিক্ষা দফতরও মনে করে ওঁ সেরা।’ স্মিতা এই ট্যুইটে সুশান্তের দুই বোন প্রিয়াঙ্কা ও মিঠু সিং-কে ট্যাগ করেছেন অভিনেত্রী। বাংলা ওই বইতে সুশান্ত অভিনীত বিখ্যাত ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র একটি ছবি ব্যবহার করা হয়েছে সেখানে। যেখানে বাবা হিসেবে সুশান্ত ও মা হিসেবে অঙ্কিতা লোখান্ডকে দেখানো  হয়েছে। প্রত্যেক শিশুকে পড়ানোর সময় পরিবারের গুরুত্ব শেখানো হয় আর তাতেই সুশান্ত জায়গা করে নিয়েছে।

তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইতেও সুশান্ত জায়গা করে নিয়েছে। এখানে মানুষ ও পশুর মধ্যে পার্থক্য বোঝাতে ব্যবহার করা হয়েছে অভিনেতার ছবি। টুইটারে সুশান্তের আরেক অনুগামী স্যান্ডি এই ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘এটি তাঁর ছোট বোনের স্কুলের বিজ্ঞান বই এটা। ও তৃতীয় শ্রেণীতে পড়ে। এই অধ্যায়ে মানুষ কোনটা, পশু কোনটা শেখানো হয়েছে। আর সুশান্তের ছবি ব্যবহৃত হয়েছে মানুষের উদাহরণ হিসেবে।’ সুশান্ত অনুগামী স্যান্ডির মতো আরো সব অনুগামী এই খবর জানতে পেরে খুশিতে আত্মহারা। নিমেষে ভাইরাল হয় এই ট্যুইট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026