বিনোদন

জামিনে মুক্ত রিয়া চক্রবর্তী, কী বললেন সুশান্তের দিদি শ্বেতা

গতকাল সুশান্ত-মামলা ও বলিউড মাদককান্ডের মূল অভিযুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তী জামিনে ছাড়া পেয়েছেন। এরপর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তি নিজের ইন্সটাগ্রামে একটি পোস্ট শেয়ার করলেন। এই পোস্টে তিনি বিখ্যাত লেখক পাওলো কোয়েলহোর একটি উক্তি শেয়ার করে লেখেন, যে,তাঁদের কাছে এখনও হয়তো সব উত্তর নেই ,তবে তাঁদের সঙ্গে ‘ধৈর্য,সাহস,বিশ্বাস এবং ঈশ্বর’ রয়েছেন। শ্বেতা পাওলো কোয়েলহোর যে উক্তিটি শেয়ার করেছেন তা অনুবাদ করে বোঝা গেছে যে, শ্বেতা বলতে চেয়েছেন, “সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা, ধৈর্য ও সাহস কখনও আমাদের হতাশ করে না।“ শ্বেতা এই পোস্টের মাধ্যমে সুশান্ত অনুরাগীদের মনকে শান্ত করতে চেয়েছেন। প্রসঙ্গত সুশান্তকে সম্মান জানিয়ে 15 ই অক্টোবর সুশান্ত ও সারা আলি খান অভিনীত ফিল্ম ‘কেদারনাথ’ দ্বিতীয় বার রিলিজ করার কথা ভেবেছেন নির্মাতারা। এই কারণে বিভিন্ন মিউজিক চ্যানেলে ‘কেদারনাথ’-এর গান দেখানো শুরু হয়েছে এবং সুশান্ত অভিনীত ফিল্মগুলির গানের কিছু অংশ নিয়ে বিভিন্ন ‘স্মাশ আপ’ বানিয়ে দেখানো হচ্ছে।

এদিকে সুশান্তের দ্বিতীয় পোস্ট মর্টেম রিপোর্টেও আত্মহত্যার তথ্য আসায় সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিং CBI-কে অনুরোধ করেন,সুশান্তের মৃত্যুর কারণ আরও একবার পরীক্ষা করে দেখতে। তিনি বলেন “CBI-এর উচিত,এইমস-এর চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে তাঁরা সংবাদমাধ্যমে যে বয়ান দিয়েছেন,তা খতিয়ে দেখা।

প্রসঙ্গত,14ই জুন সুশান্তের মৃত্যুর পরে রহস্য আরো ঘনীভূত হলেও বারবার আত্মহত্যার তথ্য সামনে এসেছে। কিন্তু সুশান্তের পরিবার ও বন্ধুরা এই তথ্য মানতে নারাজ। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বয়ানে অসঙ্গতি পাওয়া যায় এবং এনসিবি রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে মাদক-কান্ডে জড়িত থাকার অভিযোগে। জানা যায়,রিয়া নাকি নিয়মিত সুশান্তকে মাদক দিতেন।টানা 28 দিন বায়কুল্লা জেলে বন্দি থাকার পর গতকাল রিয়া শর্তসাপেক্ষে জামিন পান।জামিনে মুক্ত থাকাকালীন তাঁকে নিকটবর্তী থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়াও তাঁর পাসপোর্ট থানায় জমা রাখতে বলা হয়েছে। রিয়াকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এমনকি মুম্বই-এর বাইরে যেতে গেলেও রিয়াকে তদন্তকারী অফিসারদের কাছে সঠিক কারণ দর্শিয়ে অনুমতি নিতে হবে। রিয়া এক লক্ষ টাকার বন্ডে যেহেতু জামিন পেয়েছেন,সেহেতু তাঁকে আদালতে এক লক্ষ টাকা জমা করতে হবে।এই বিষয়ে রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে আদালতের কাছে কিছুদিন সময় চেয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026