বিনোদন

ভাইয়ের না দেখা কিছু মূহুর্তের দৃশ্য পোস্ট করলেন দিদি শ্বেতা সিং, দেখুন ভাইরাল ভিডিও

জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন একমাসের বেশি সময় আগে। তবে তার স্মৃতিরা ক্রমশ আরও উজ্জ্বল হয়ে উঠছে। তার চলে যাওয়ায় ভেঙে পড়েছেন পরিবার সদস্য থেকে বন্ধু-বান্ধব, অনুগামীরা। তবে কী কারণে তিনি এই ভয়ানক পদক্ষেপ নিলেন তা এখনও সকলের অজানা।

রবিবার তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাজ্ঞাপন করতে দিদি শ্বেতা সিং কীর্তি সুশান্তের নিজস্ব জীবনের কিছু মুহুর্ত ভাগ করে নিয়েছেন একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওর সাথে রয়েছে ডন ম্যাকলিনের গান ‘স্ট্যারি স্ট্যারি নাইট।”

৫ মিনিটের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সুশান্ত যে কাজগুলি করতে পছন্দ করতেন সেগুলি করছেন। যেমন- গিটার বাজানো, ছবি আঁকা, পোষ্যের সাথে খেলা, তারা দেখা, সমস্যার সমাধান করা এমনকি তার অনুগামীদের কমেন্টের উত্তর দেওয়া। সবশেষে তাকে ‘হিরো নাম্বার ওয়ান’ গানটিতে তার বন্ধু এবং পোষ্য কুকুরের সাথে নাচতে দেখা যায়।

ভিডিওটি শুরু হয় , ‘নিউরোন এবং বিবৃতির মাঝে কোথাও আমি জন্মেছিলাম, স্বপ্ন দেখেছিলাম এবং মারা গিয়েছি- সুশান্ত সিং রাজপুত” লেখার মাধ্যমে। আর শেষ হচ্ছে “সুশান্ত সিং রাজপুতের স্মরণে” দিয়ে। ভিডিওটি শেয়ার করে তার দিদি লিখেছেন, “আমার চিরকালের তারকা। একটি ক্ষত এতোটাই গভীর যে এটি কারো সাথে ভাগ করে নেওয়া যাবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026