কিছুদিন আগেই ১ লক্ষ থাকা বন্ডে মুক্ত হয়েছেন সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী। ফিরে এসেই চণ্ডী মূর্তি নেন রিয়া। ভাই সৌভিক এখনও জামিন পাননি। মা বাবার সঙ্গে আপাতত একাই রয়েছেন অভিনেত্রী। বাইকুল্লা জেল থেকে আসার পর থেকেই উকিলের সঙ্গে একযোগে বদলা নেওয়ার মনভাব প্রকাশ করেন রিয়া। যারা তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাঁদের প্রত্যেকের উপর নজর রয়েছে বলে জানিয়েছেন উকিল ও মক্কেল। এবারে সেই কোপ গিয়ে পড়ে সুশান্তের দুই দিদির উপর। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রিয়া চক্রবর্তী সুশান্তের দুই দিদি প্রিয়ঙ্কা সিং এবং মিতু সিং এর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন।
সুশান্তের দুই দিদির পক্ষে আদালতে হাজির হন আইনজীবী মাধব থোরাত। তিনি জানান যেকোনো মুহূর্তে এই দুইজনকে গ্রেফতার করতে পারে সিবিআই। এখানে, আবেদনে প্রিয়ঙ্কা ও মিতু অন্তর্বর্তীকালীন স্বস্তি চেয়েছেন। অন্যদিকে, রিয়া চক্রবর্তী আদালতের কাছে আর্জি জানিয়েছেন যে, সুশান্তের দুই দিদির বিরুদ্ধে তোলা অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ আর সেগুলোর প্রকৃত তদন্ত হওয়া উচিত।
এক্ষেত্রে রিয়ার দাবী, সুশান্তের দুই দিদি দুই দিদি প্রিয়ঙ্কা সিং এবং মিতু সিং জালিয়াতি করে ভুল ওষুধ প্রয়োগ করে সুশান্তের উপর। অর্থাৎ, জালিয়াতি এবং ভুল ওষুধ দেওয়ার অভিযোগ তুলে সুশান্ত সিং রাজপুতের দুই দিদির বিরুদ্ধে এফআইআর করেন মাদক কান্ডে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী এবং এই FIR বাতিল করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…
দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…
ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…
পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…
পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…
নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…