প্রয়াত অভিনেতা সুশান্তের শরীরের প্রাথমিক ফরেনসিক রিপোর্ট সিবিআই-এর হাতে এসেছে। সূত্রের খবর অনুসারে, সুশান্তের শরীরে কোন বিষক্রিয়া মেলেনি। কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয় যে সুশান্ত মাদক নিতেন। যদিও সুশান্তের শরীরের ৮০ শতাংশ অংশ মুম্বাইয়ের কুপার হাসপাতালে ৫ জন ডাক্তার ময়না তদন্তের জন্য ব্যবহার করে ফেলেছিলেন।
অন্যদিকে রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে দেড় কেজি চরস উদ্ধার করে এনসিবি। এমনকি সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এনসিবি-র জেরায় জানান যে সুশান্ত মাদক নিতেন। এদিকে সুশান্তের বাড়ির কর্মী নীরজ জানান, গাঁজার নেশা করতেন সুশান্ত সিং রাজপুত এবং রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাই সুশান্তের নেশার জিনিসপত্র দেখেশুনে রাখতেন।
পাশাপাশি, মুম্বইয়ের বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা দাবী করেন যে ১৩ ই জুন রাত্রে রিয়ার সঙ্গে দেখা করেন সুশান্ত। এদিকে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাতকারে সিদ্ধার্থ পিঠানি দাবি করেন, ১৩ জুন রাতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা করেননি রিয়া চক্রবর্তী। বিবেকানন্দ গুপ্তা এও দাবি করেন, ১৩ জুন মাঝ রাতে রিয়া চক্রবর্তীকে তাঁর ফ্ল্যাটে পৌঁছে দিতে যান সুশান্ত। সেখান হাজির এক প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে তিনি তা জানতে পেরেছেন। রিয়াকে তাঁর বাড়িতে সুশান্ত পৌঁছে দিতে গেলে, তাঁরা ওই প্রত্যক্ষদর্শীর চোখে পড়ে যান বলে জানান বিবেকানন্দ গুপ্তা।
এরপরেই, সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি বলেন, ওই প্রত্যক্ষদর্শীর বয়ান পুরো মামলা পালটে যেতে পারে। ১৩ জুন রাতে এমন কী হল যে পরদিন অর্থাত ১৪ জুন সকালে তাঁর ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হল ঘর থেকে!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…