বেশ কয়েকদিন ধরে সুস্মিতা সেনের সাথে রহমানের বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল। যা পরিষ্কারভাবে জানার জন্য উদগ্রীব ছিলেন মিডিয়ার পাশাপাশি অভিনেত্রীর অনুরাগীরাও। সম্প্রতি সুস্মিতা সেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় রহমানের সাথে একটি সেলফি শেয়ার করে তাদের বিচ্ছেদের খবরে সীলমোহর দিলেন। যা রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই খবরে বেশ হতাশ হয়েছেন অভিনেত্রীর অনুরাগীরাও।
রহমান কাশ্মীরের ছেলে। তিনি ১৫ বছরের ছোট ছিলেন অভিনেত্রী থেকে। তিনি বেড়ে উঠেছেন নৈনিতালে। ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করেছেন দেরাদুনে। পড়াশোনা শেষ করার পর হঠাৎ করেই মডেলিং করা শুরু করে দেন তিনি। পাঁচ-ছয় বছর মডেলিং করার পর তিনি চলে আসেন মুম্বাইতে। মুম্বাইতে থাকাকালীন রহমানের সাথে ইনস্টাগ্রামের সূত্রেই আলাপ হয় অভিনেত্রীর সাথে। এরপরে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং সেখান থেকেই প্রেম। ২০১৮ সালেই এর সূত্রপাত। রহমানের সাথে তার বয়সের অনেকটা পার্থক্য থাকায় সেই নিয়ে সেইসময় মিডিয়াতে চর্চা চলেছিল অনেকদিন। তবে সেই সমস্ত চর্চায় পাত্তা দেননি তিনি। এমনকি মাঝে তারা একসাথে থাকতেও শুরু করেছিলেন। তাদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল মিডিয়াতে। সেই প্রসঙ্গে তাদের প্রশ্ন করা হলে তারা জানিয়েছিলেন সময় হলে জানাবেন।
তবে বলিউডের প্রথম সারির অন্যতম জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী এদিন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় রহমানের সাথে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, তারা বন্ধু হিসেবেই নিজেদের সম্পর্ক শুরু করেছিলেন। এখনও তারা বন্ধুই আছেন। সম্পর্ক ছিলেন অনেকদিন। ছবি সম্পর্ক ভাঙলেও ভালোবাসা এখনও আছে। মিডিয়াতে চলা অনবরত তার বিচ্ছেদের চর্চা থামাতেই এই পোস্ট অভিনেত্রীর। জানা গেছে, বর্তমানে ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে ক্রমাগত তিক্ততা বারছিল। একসময় অভিনেত্রীর জন্যই বাড়ি ছেড়েছিলেন রহমান। তবে বর্তমানে সেই তিক্ততাকে আর বাড়তে দিতে চাননি তারা কেউই। তাই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…