মা দুর্গার সামনে ধুনসি নাচ নাচলেন অভিনেত্রী Sushmita Sen, দুই মেয়েকে নিয়ে আনন্দে কাটালেন মহাসপ্তমী

বলিউডের অন্যতম সুন্দরী ও প্রথম সারির অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪’তে মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন তিনি। এরপর ১৯৯৬’তে বড়পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। তবে তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। কারণে-অকারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকেন অভিনেত্রী। অভিনেত্রীর দুই কন্যা সন্তান রয়েছে, রিণি ও আলিশা। অভিনেত্রীর বড় মেয়ে রিণি ইতিমধ্যেই মায়ের মতন সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জনপ্রিয়তা অর্জন করেছেন একাংশের মাঝে।

এখন চলছে দুর্গাপূজোর মরসুম। সকলেই মায়ের আসার আনন্দে নিজেদের মতোন করে মেতে উঠেছেন। খুব সম্প্রতি সুস্মিতা সেনকে মহাসপ্তমীতে নিজের বাবা ও দুই মেয়েকে নিয়ে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল উত্তর বম্বে সার্বজনীনের পুজোতে। সকলের মতে, এটি বম্বের পুরানো পুজোগুলির মধ্যে একটি। আর এখানে গিয়েই মা দুর্গার সামনে ধুনুচি নাচে নেচে উঠেছিলেন তিনি।

এদিন সুস্মিতা সেন পরিচিত পুজোর সাজ অর্থাৎ একটি গোলাপী শাড়িতেই সেজে উঠেছিলেন। এদিন তার বাবা সুবীর সেনকেও তসরের ধুতি পাঞ্জাবিতে দেখা গিয়েছিল। তার ছোট মেয়ে আলিশাকেও এদিন একটি লেহেঙ্গায় দেখা গিয়েছিল। এদিন সবকিছু ভুলে সকলের সাথে মিলেই হাতে ধুনুচি নিয়ে মা দুর্গার সামনে নেচেছিলেন তিনি। কথিত আছে, ধুনুচি নাচ মা দূর্গাকে সন্তুষ্ট করে। অভিনেত্রী হায়দ্রাবাদে জন্মালেও তিনি বাঙালি পরিবারের মেয়ে। আর সেই দিক দিয়ে দুর্গাপুজো তার মনে আলাদাই একটা জায়গা পায়। মহাসপ্তমীর দিন নিজের পরিবারের সাথে সময় কাটিয়ে তিনি যে বেজায় আনন্দিত ছিলেন, তা অভিনেত্রীর মুখ দেখেই স্পষ্ট সকলের কাছে।

উল্লেখ্য, অভিনেত্রীর বাবা সুবীর সেন একজন উইং কমান্ডার ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত একজন কমান্ডার। অভিনেত্রীর মা শুভ্রা সেন একজন সোনার গয়নার ডিজাইনার। তার একটি দোকানও রয়েছে দুবাইতে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026