বলি ডিভা সুস্মিতা সেনের পরিচয় আলাদাভাবে সাধারণকে দেওয়ার প্রয়োজন নেই। তিনি গোটা বিশ্বের দরবারে পরিচিত। তার ভক্তরাও ছড়িয়ে রয়েছে গোটা দুনিয়ায়। এই মুহূর্তে এক বড় দুঃসংবাদ শোরগোল ফেলেছে গোটা মিডিয়ামহলে। কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। ভর্তি হয়েছিলেন হাসপাতালেও। হয়েছে জটিল অস্ত্রপ্রচারও। এখন কেমন আছেন অভিনেত্রী? জানালেন নিজেই।
বুধবার নিজেই অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের শরীরের অবস্থার কথা জানালেন নিজের অগণিত শুভাকাঙ্ক্ষীদের। বাবা সুবীর সেনের সাথে শাড়ি পরেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। অভিনেত্রী সুস্মিতা সেন এই ছবি শেয়ার করে নিয়েই দীর্ঘ লেখার মাধ্যমে জানিয়েছেন সবটা। তার লখা থেকেই জানা গেছে, কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ইতিমধ্যেই অ্যাঞ্জিওপ্লাস্ট করা হয়েছে অভিনেত্রীর হৃদয়ে। পাশাপাশি বসানো হয়েছে স্টেন্টও। আপাতত, এই সিঙ্গেল মাদারের হৃদয়ের খবর নিয়েই চিন্তিত অগণিত মানুষ।
এদিন নিজের পোস্টে দীর্ঘ লেখার মাধ্যমে মজার ছলেই অভিনেত্রী জানিয়েছেন, তার কার্ডিওলজিস্ট তাকে জানিয়েছেন তার হৃদয়ে অনেকটাই বড়। সময়মতো তার অবস্থা বুঝে তার হৃদয়ের সুব্যবস্থা নেওয়ার জন্য অনেকেই ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। আপাতত তার অবস্থা স্থিতিশীল, এমন কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। বলাই বাহুল্য, এই মুহূর্তে অভিনেত্রীর ভক্তমহলের অধিকাংশ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…