সুস্মিতা সেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির সুন্দরী অভিনেত্রী। হটস্টারের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আরিয়া’র সূত্র ধরেই পুনরায় চূড়ান্ত চর্চায় উঠে এসেছিলেন তিনি। ২০২০ সাল থেকে এই নিয়ে চর্চায় তিনি। এই ওয়েব সিরিজে তার অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। কয়েকমাস আগেই নিজের থেকে বয়সে ছোট প্রেমিকার সাথে বিচ্ছেদ ঘটেছে অভিনেত্রীর। সেই কথা নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করে জানিয়েছিলেন তিনি। সেই নিয়ে কম চর্চা হয়নি মিডিয়াতে। তবে সম্প্রতি নিজের বোল্ড লুকের জন্যই চর্চায় তিনি।
অভিনেত্রীকে দেখে তার বয়স আন্দাজ করতে পারা রীতিমতো কঠিন, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। বর্তমানে ৪৬ বছর বয়সেও রীতিমতো বোল্ড অভিনেত্রী তিনি। আজকের যুগে দাঁড়িয়ে বর্তমানের বলি ডিভাদের রীতিমতো টেক্কা দেন সুস্মিতা সেন। বলাই বাহুল্য, অভিনয়ের পাশাপাশি রীতিমত নিজেকে মেনটেন করে রেখেছেন তিনি। নিজের শরীর চর্চার একাধিক ভিডিও প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে থাকেন অভিনেত্রী, যা শেয়ার হওয়া মাত্রই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটনাগরিকদের একাংশের মাঝে।
সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম অ্যাক্টিভ নন তিনি। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন অভিনেত্রী। তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরাও। সম্প্রতি একটি বোল্ড ফটোশুটের সূত্র ধরেই চর্চায় তিনি। তার শেয়ার করে নেওয়া ভাইরাল হওয়া ফটোগুলিতে হলুদ রঙের অফ-শোল্ডার, সাইড স্লিটেড গাউনে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই পোশাকের সাথে নিজের লুক পুরো করার জন্য হালকা মেকাপ নিয়েছিলেন তিনি। পাশাপাশি চুলে কার্ল করেছিলেন। নিঃসন্দেহে এই সাজে তাকে দুর্দান্ত লাগছিল, সেকথা আলাদা ভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই।
তার এই ছবিগুলো দেখেই স্পষ্ট হয়েছে এটি কোন এক ফটোশুটের। তার টোনড্ বডি রীতিমতো নজর কেড়েছে সকলের। একসাথে ৫’টি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সম্প্রতি যা রীতিমতো ভাইরাল তার অনুরাগীদের মাঝে। নিজেদের প্রিয় অভিনেত্রীকে রীতিমতো প্রশংসায় ভরিয়েছেন সকলেই।
যেকোনো ধরনের পোশাকেই তিনি নিজেকে ভীষণ ভালোভাবে ক্যারি করতে পারেন, তা তাকে দেখেই বোঝা যায়। শেষ তার দেখা মিলেছিল হটস্টারের ‘আরিয়া ২’এ। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির সূত্র ধরেই বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। মডেলিং দিয়ে শুরু করলেও আজকের দিনে দাঁড়িয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। অভিনেত্রীর দুই কন্যা সন্তান রয়েছে, রিণি ও আলিশা। তাদের সাথেও সময় কাটানোর একাধিক মুহূর্তের ঝলক অভিনেত্রী নিজেই ভাগ করে নেন তার ভক্তদের সাথে। তার সোশ্যাল মিডিয়ার পাতায় উঁকি দিলেই সেইসমস্ত ছবির দেখা মিলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…