স্ত্রীয়ের ডেলিভারির ভিডিও ইউটিউবে পোস্ট করলেন সুস্মিতা সেনের ভাই, মুহূর্তে ভাইরাল ভিডিও

জনপ্রিয় বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেন কিছুদিন আগেই বাবা হয়েছেন। রাজীবের স্ত্রী হলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী চারু অসোপা। সন্তান হওয়ার পর থেকে মোটামুটি রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। ছয় মাসের কন্যাসন্তান জিয়ানকে নিয়ে তিনি বড়ই ব্যস্ত থাকেন। কিন্তু শত ব্যস্ততার মাঝেও চারু তার ইউটিউব চ্যানেলে দৈনন্দিন জীবনের কিছু বিশেষ মুহূর্ত তুলে নিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করেন। আসলে এখনকার দিনে অনেকেই এমন লাইফস্টাইল ভ্লগিং করে থাকেন। রাজিব সেন এবং চারু দুজনে মিলেই তাদের ইউটিউব চ্যানেলে মাঝে মাঝেই ভিডিও পোস্ট করেন।

তবে অতিসম্প্রতি সোশ্যাল মিডিয়াতে চারুর ইউটিউব চ্যানেলের একটি পুরনো ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। আসলে ওই ভিডিওটি ছিল ডেলিভারি ভ্লগ। এই সন্তান প্রসবের দিন প্রত্যেক কাপেলের কাছে অত্যন্ত একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। ওইদিন চারু হসপিটালে যাওয়ার আগে থেকে শুরু করে কন্যা সন্তান জন্ম নেওয়ার সময় পর্যন্ত প্রত্যেকটি বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি করে তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন রাজিব সেন। সেই ভিডিও ভক্তরা বেশ পছন্দ করেছেন এবং তাদের ভালোবাসাতে এখন তা সুপার ভাইরাল।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুস্মিতা সেনের ভাই রাজিব সেন ও চারু। তাদের বিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবেই হয়েছিল। তখন সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল। চারু টেলিভিশন অভিনেত্রী হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন। তিনি মাঝে মাঝেই বিভিন্ন ছবি এবং ইউটিউবে ভ্লগ ভিডিও পোস্ট করেন যা চোখের পলকে সুপার ভাইরাল হয়ে যায়। আসলে নেটিজেনরা চারুর ভ্লগগুলির সাথে নিজেদের জীবনের মিল পান। তাই তো তারা ভিডিও পোস্ট করলেই তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026