নিউজ

হাইকোর্টের অনুমতি পেয়েও উলটপুরান! ২১ জুলাই উলুবেরিয়াতে সভা করবেন না শুভেন্দু অধিকারী

একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিন পাল্টা উলুবেরিয়াতে সভা করার জোরদার পরিকল্পনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তাতে অনুমতি দেয়নি জেলা প্রশাসন। এই নিয়ে রাজ্য রাজনীতি ব্যাপক সরগম হয়েছিল শেষ কয়েকদিন ধরে। বিজেপি এই মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্তও হয়েছিল। প্রথমে হাইকোর্ট বিজেপির এই সভা মানতে না চাইলেও, আজ বুধবার শর্তসাপেক্ষে সভার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট কিন্তু অনুমতি পাওয়ার পরও আগামীকাল উলুবেরিয়া ওই সভা বাতিল করলেন প্রধান বক্তা শুভেন্দু অধিকারী।

আসলে কলকাতা হাইকোর্ট সভার সময় এবং স্থান নির্দিষ্ট করে দিয়েছিল বিজেপির কাছে। এছাড়াও সভা করার জন্য একাধিক শর্ত দেওয়া হয়েছিল। বঙ্গ গেরুয়া শিবিরের সভার সময়, স্থান এবং কোনো শর্তই পছন্দ হয়নি। তাই সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “সভা করার জন্য আজকে হাইকোর্ট যে সমস্ত শর্ত দিয়েছে তা সভার রুচির বিরুদ্ধে। ওই সভা না হলেও আগামী ২৭ জুলাই সকল সমবেত হয়ে এসপি অফিস চলো অভিযান চালানো হবে।”

গত মঙ্গলবার বিজেপি যখন উলুবেরিয়া সভা প্রসঙ্গ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়, তখন হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বিজেপির আইনজীবীর কাছে জানতে চায়, “২১ জুলাই কেন? ২২ তারিখ হতে পারত, ২০ তারিখ হতে পারতো? রবীন্দ্রনাথের জন্মদিন হলে নয় মানতাম নির্দিষ্ট দিনে করতে হবে। কিন্তু এক্ষেত্রে কি নির্দিষ্ট কোন দিন আছে?” এক প্রকার বিজেপিকে ভৎসনা করে পরবর্তী শুনানি আজকে ছিল।

আজকে বিজেপিকে আদালত নির্দেশ দেয় একুশে জুলাই উলুবেড়িয়ার বিজেপি কার্যালয়ের কাছে মানসতলা মাঠে সভা করতে পারবে বিজেপি। রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত করা যাবে এই সভা। স্থানীয় থানাকে ওই সভার স্থানের সম্বন্ধে সবকিছু বিস্তারিত জানাতে হবে। এছাড়া বিজেপি নেতারা ওই সভাতে কোনো প্ররোচনামূলক স্লোগান দিতে পারবে না। আর এই সমস্ত শর্তাবলী একদমই পছন্দ হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026