পলিটিক্স

শুভেন্দু কোন কথা রাখেনি, বেসুরো প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, এবারে তার বিরুদ্ধে বেসুরো হওয়ার অভিযোগ। তৃণমূল থেকে যেসব নেতারা বিজেপিতে গিয়েছেন তাদের সহ্য করতে পারছে না বিজেপি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে কার্যত বিজেপি নেতৃত্ব কে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন এই পোড়খাওয়া রাজনীতিবিদ। বেশ কিছুদিন হল, মুকুল রায় তৃণমূলে যোগদান করেছেন। যাবার সঙ্গে সঙ্গে একটা ভালো পদ পেয়ে গেছেন তিনি। তারপরে সামনে এল সুনিল মন্ডলের এই বক্তব্য। যার পরে জল্পনা রাজনৈতিক মহলে।

সুনীল মণ্ডল বললেন, “আমার মনে হয় যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছে তাদের বিজেপি ঠিক মানিয়ে নিতে পারছে না। বিজেপি হয়তো মনে করছে ওদের বিশ্বাস করাটা ঠিক হবে না।” এই চাঞ্চল্যকর অভিযোগের পর তিনি সরাসরি দিলীপ ঘোষ এবং তথাগত রায়কে আক্রমণ করতেও ছাড়েননি। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিজেপিকে একটি বড় সাংগঠনিক দল ভেবেছিলাম। আমাকে সংগঠন করে এসেছি। আপনারা ভালই জানেন, বিজেপি কত বড় সাংগঠনিক দল, লোকে আপনাদের নিয়ে প্রশ্ন তুলছে।”

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে ফোনে পূর্ব বর্ধমানের সাংসদ বলেছেন, “ভোটের পর আমার সঙ্গে বিজেপির কোন নেতার কোনো যোগাযোগ হয়নি। আমাকে সংগঠনের কোনো কাজ দেওয়া হয়নি। আমি করোনা আক্রান্ত হয়ে ছিলাম, তাই আমি অসুস্থ ছিলাম। এখনো পর্যন্ত আমি অন্য দলে যাবার কথা ভেবেও দেখিনি।” তবে তিনি বলেছেন, “শুভেন্দু প্রথম আমার বাড়ি আসে। যে কথা আমায় সে দিয়েছিল, তার একটা কথাও মানে নি। দাদা ভাই হয়ে একসঙ্গে কাজ করব কথা ছিল, কিন্তু সেই কথা রাখেনি শুভেন্দু।”

প্রশ্ন উঠলে মুকুল রায়কে নিয়ে। সেই প্রশ্নের জবাবে সুনিল বাবু বললেন, “মুকুলবাবু সঙ্গে কোন কথা হয়নি। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয়না, দেখা যাক কোন দিকে পুরো বিষয়টা গড়ায়।” তবে, এই বিষয়টি নিয়ে সুনীলের কাছে খোঁচা খাওয়া বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, “এসব নিয়ে আমার কিছু বলার নেই, যা বলার আমাদের নেতারা বলবেন। সুনিল মন্ডলের যা মনে হয়েছে উনি তা বলেছেন। আমি তো একটা সাধারণ কর্মী মাত্র। যা ঠিক করবেন উচ্চপদস্থ নেতারা ঠিক করবেন।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026