রাজ্য

মোদির দেওয়া পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর, নয়া জট বঙ্গ রাজনীতিতে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলবদল ট্রেন্ডের সূচনা করেছিলেন তৃণমূল দলত্যাগী নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘাসফুল শিবিরকে ছেড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। গেরুয়া শিবিরে যোগদান করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তথা বাংলার গেরুয়া নেতাদের কাছের মানুষ হয়ে উঠেছেন তিনি। বিজেপিতে যোগদান করার পরেই শুভেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান পদে নিযুক্ত করেছিলেন। কিন্তু আজ অর্থাৎ মঙ্গলবার বিজেপির দেওয়া চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি গত ৪ জানুয়ারি শুভেন্দু অধিকারীকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। তার এই পদের মেয়াদ ছিল আগামী ৩ বছর। আসলে সে ওই পদে নিযুক্ত হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মত সুযোগ সুবিধা পেলেও সেই পদ স্থায়ী ছিল না। তাকে বিজেপি সরকার পার্টটাইম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিল।

অন্যদিকে শুভেন্দু অধিকারীকে যখনই পদ দেওয়া হয়েছিল তখন থেকে তিনি বলেছিলেন যে আমার কোন পদের প্রয়োজন নেই। এমনকি পার্টির হয়ে বিধানসভা নির্বাচনে টিকিট না পেলেও চলবে। আমি শুধু কেন্দ্রের কথামতো কাজ করে বাংলায় উন্নয়নের জোয়ার আনতে চায়। অবশ্য বস্ত্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে শুভেন্দু অধিকারীর পার্টটাইম চেয়ারম্যান পদ খুব একটা লাভজনক পদ ছিল না। তবে আজকে হঠাৎ করে শুভেন্দু অধিকারী ইস্তফা দেওয়ার প্রশ্ন উঠেছে তাহলে তিনি কি বিজেপিতে সন্তুষ্ট নয়?

শুভেন্দু অধিকারীর ইস্তফার পর বঙ্গ রাজনীতিতে তীব্র জল্পনা-কল্পনার শুরু হয়েছিল। সমস্ত জল্পনা-কল্পনা উড়িয়ে গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে যে শুভেন্দু অধিকারী নির্বাচনের কাজে খুবই ব্যস্ত। তাই নির্বাচনী প্রচারের ব্যস্ততা কাটিয়ে তিনি চেয়ারম্যান পদের জন্য তেমন কোন কাজ করতে পারছেন না। তাই নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী প্রচারে বেশি করে নিজেকে নিয়োজিত করার জন্য তিনি জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026