পলিটিক্স

বিজেপিতে যোগদানের পর প্রথম শুভেন্দু সভা পূর্ব বর্ধমানে, পথপ্রদর্শক থাকবেন দিলীপ

সম্প্রতি শনিবার দুপুর বেলা মেদিনীপুর কলেজ গ্রাউন্ড এর সভায় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার মঙ্গলবার বেলা ৩ টে নাগাদ তিনি সভা করবেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী তে। বিজেপিতে যোগ দেওয়ার পর এটিই হতে চলেছে তার প্রথম জনসভা। তার সাথে সেদিন উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি জানিয়েছে, এবার থেকে একের পর এক জেলায় সফর করবেন শুভেন্দু অধিকারী। তবে বিজেপির আদব-কায়দা গ্রহণ করতে শুভেন্দু কে সাহায্য করবেন দিলীপ। যদিও দিলীপ নিজেকে গাইড আখ্যা দিচ্ছেন না। দিলিপের কথায়, শুভেন্দু পুরোদস্তুর রাজনীতিক মানুষ। প্রথমদিকের কয়েকটা সমাবেশে আমি অথবা অন্যান্য নেতারা থাকবেন তার সাথে। কিন্তু তারপর থেকে বিভিন্ন জেলায় একাই সভা করবেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু কে বিজেপি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, এবং সেটা স্পষ্ট হচ্ছে তার যোগদানের পর থেকেই। মেদিনীপুর থেকে কলকাতায় ফেরার সময় অমিত শাহ নিজের চপারে নিয়ে গেছিলেন শুভেন্দু অধিকারী কে। এরপর দলের উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু। বিজেপির ক্ষেত্রে সাম্প্রতিক কালে এই ঘটনা একেবারে নজিরবিহীন। পাশাপাশি, রাজারহাটের একটি হোটেলে নির্বাচনী কৌশল নিয়ে বিজেপির অন্তর্বর্তী বৈঠক হয়েছিল। সেখানে, এবারের নির্বাচনে শুভেন্দুকে ব্যবহার করার কথা জানিয়ে দিয়েছেন অমিত শাহ। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে শুভেন্দুর জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি দিলীপ দার জনপ্রিয়তাও প্রচুর। অতএব এই মুহূর্তে যদি দিলীপ শুভেন্দু জুটি একসাথে মাঠে নামে তাহলে নির্বাচনী ময়দানে সুফল মিলতে পারে বিজেপির।

যদিও রবিবার অন্ডালে অনেক রাত পর্যন্ত বৈঠক করেছেন অমিত শাহ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। শুভেন্দুর অমিত শাহ কে বিদায় জানানোর জন্য সেখানে যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তিনি যাননি। সূত্রের খবর, ওই বৈঠকে শুভেন্দু কে নিয়ে দল কি ভাবে এগোতে পারে সেই নিয়ে বৈঠক হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026