রাজ্য

”সবাই হাত জোড় করে ভোট চাইছে, আর উনি পা দেখাচ্ছেন’, মমতাকে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর

এবারের বিধানসভা নির্বাচনে সবথেকে হাইপ্রোফাইল কেন্দ্র হতে চলেছে নন্দীগ্রাম। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন নজিরবিহীনভাবে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী কে। অন্যদিকে আবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করার নতুন নতুন কৌশল নিয়ে হাজির হচ্ছেন।

শুক্রবারে নন্দীগ্রামে প্রচার এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “উনি বলছেন আপনারা নাকি ধাক্কা দিয়েছেন। হুইল চেয়ারে বসে তিনি শুধুমাত্র নাটক করে চলেছেন। গোটা বাংলায় প্রার্থীরা হাতজোড় করে নমস্কার করে ভোট চাইছেন। আর উনি গিয়ে পা দেখাচ্ছেন।”

বাবু থেকে আক্রমণ করে শুভেন্দু আরো বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই অপরাজেয় নয়। এবারে আমরা ভারতীয় জনতা ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করব। উনি বামফ্রন্টের মালিনী ভট্টাচার্যের কাছে পরাস্ত হয়েছিলেন। এবারও আবার হারবেন। আপনারাই হারাবেন, আমার পূর্ণ বিশ্বাস আছে আপনাদের উপর।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি নন্দীগ্রামে আক্রান্ত হয়েছেন। তাকে বেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়েছিলেন। এরপরেই মমতা অভিযোগ করা শুরু করেন, আগে বামফ্রন্ট ধাক্কা দিত এখন বিজেপি ধাক্কা দিচ্ছে। যদিও নির্বাচন কমিশনকে ঘটনাকে সম্পূর্ণ একটি দুর্ঘটনা বলে উড়িয়ে দিয়েছে। আর সেই কথার রেশ টেনে মমতাকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026