নিউজ

“তাড়াতে হবে না, ১৪ তলা থেকে নিজেই পালাবে”, ডিসেম্বর হুঁশিয়ারিতে নতুন কথা যোগ শুভেন্দুর

নতুন বছর শুরু হওয়ার আগে বাকি মাত্র ডিসেম্বরের এই কয়েকটা দিন। কিন্তু শেষ মাসের এই কয়েকটা দিনেই উথাল পাথাল হতে চলেছে রাজ্য রাজনীতি। এমনটাই বারংবার দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই গোটা রাজনৈতিক মহলের কাছে কৌতুহল এটাই যে বাকি ২১ দিনের মধ্যে কি এমন হতে চলেছে রাজ্য রাজনীতিতে? নিজের মন্তব্যে অনড় থেকেই গতকাল শুক্রবার পূর্ব মেদিনীপুরের একটি সভা থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেন, “তাড়াতে হবে না, ১৪ তলা থেকে নিজেই পালাবে।”

বছরের শেষে রাজ্য রাজনীতিতে এখন হট টপিক শুভেন্দু অধিকারীর ডিসেম্বর হুঁশিয়ারি। গতকালের আগেও ডিসেম্বর মাস নিয়ে বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে ডায়মন্ড হারবারের এক জনসভাতে গিয়ে খোলা চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, “চলতি মাসেই আমি এইখানে বিজয়া করতে আসব।” আবার কখনো তিনি বলেছেন, “ডিসেম্বর মাসেই এই রাজ্যের সবথেকে বড় চোর ধরা পড়বে।”

গতকাল পূর্ব মেদনীপুরের সভা থেকে নাম না নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা। সেইসাথে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা সম্পর্কে কটাক্ষ করেছেন তিনি। তিনি বলেন, “এ মাসে আইসিডিএস কর্মীদের অ্যাকাউন্টে অর্ধেক টাকা ঢুকেছে। মা-বোনেদের কাছে খোঁজ নিয়ে দেখুন। আর ডিএ অর্ডারটা যদি হয়ে যায় তাহলে তো কথাই নেই। অর্ডার তো হবেই। তখন আর তাড়াতে হবে না। ১৪ তলা থেকে নিজেই পালাবে। একমাসে ২৩ হাজার কোটি টাকা দিতে হবে।” সেইসাথে বিরোধী দলনেতা জল্পনা বাড়িয়ে আরও বলেছেন যে ডিসেম্বর মাসের ১২, ১৪ ও ২১ তারিখ ব্যাপক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি হবে আগামী ১২ ডিসেম্বর? সত্যিই কি কিছু হতে চলেছে না এ কেবল বিরোধী দলনেতার ফাঁকা আওয়াজ? সেই নিয়ে এখন তুমুল চর্চা চলছে রাজ্য রাজনৈতিক মহলে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026