রাজ্য

রাজভবনে উপস্থিত শুভেন্দু অধিকারী, সঙ্গে মুখ্যসচিবও

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের গণনা হয়েছে গত রবিবার। সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। ২৯৪ আসনের মধ্যে ২১৩ আসন নিয়ে বাংলার মসনদে বসে ঘাসফুল শিবির। অন্যদিকে বিজেপি মাত্র ৭৭ আসন পায়। কিন্তু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে সকাল থেকে মমতা ব্যানার্জির সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিতর্ক সত্ত্বেও জয় ছিনিয়ে নেয় শুভেন্দু অধিকারী। গোটা বাংলার মধ্যে সবচেয়ে হেভিওয়েট লড়াই ছিল এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। আর তাতেই জয় হাসিল করেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জয়ের পর থেকেই বিজেপির অন্দরমহলে কানাঘুষো শোনা যাচ্ছে যে এবার শুভেন্দু অধিকারী হবেন বিরোধী দলনেতা। কিন্তু এখন অব্দি দলের পক্ষ থেকে এই নিয়ে কোনো অফিশিয়াল ঘোষণা করা হয়নি। তবে আজ অর্থাৎ শনিবার আচমকা রাজভবন উপস্থিত থাকতে দেখা যায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। আসলে তিনি গতকাল বিধানসভায় এসে শপথ গ্রহণ করে বিধায়ক হয়েছেন।

হঠাৎ করে রাজভবনে শুভেন্দু কেন এসেছেন সেই নিয়ে ইতিমধ্যে বঙ্গ রাজনীতিতে ব্যাপক জল্পনা সৃষ্টি হয়েছে। বলে রাখা ভালো শুভেন্দু অধিকারীর সাথে সাথে রাজভবনে উপস্থিত ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আসলে রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করেছিল। মুখ্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি। কিন্তু এর মাঝে হঠাৎ করে শুভেন্দু অধিকারী কেন রাজভবনে এলেন তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026