পলিটিক্স

বারুইপুরের সভার পর দিল্লি উড়ে যেতে পারেন শুভেন্দু, ডেকে পাঠালেন অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠক করতে চলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। জানা যাচ্ছে আজকে বারুইপুরের সভার পর তিনি দিল্লি উড়ে যেতে পারেন এবং সেখানেই বাংলার আসন্ন বিধানসভা ভোট নিয়ে আলোচনা হতে চলেছে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে। মূলত বাংলার বিধানসভা নির্বাচনে কিভাবে গেরুয়া শিবির তাদের নির্বাচনী লড়াই করবে নিয়ে তাদের মধ্যে বৈঠক হতে চলেছে। সম্ভবত, ২০১৯ এর ট্রেন্ড কে ধরে রেখে এবারে বিধানসভা ভোটে বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির।

বিজেপির শীর্ষ নেতারা একটা সময় পর্যন্ত দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং মুকুল রায় (Mukul Roy) এর উপরে ভরসা রেখেছিলো, কিন্তু এবারে দিলীপ এবং মুকুলের সঙ্গে এবারে শুভেন্দুকে একই জায়গায় রাখতে চলেছেন অমিত শাহ। আজ বারুইপুরের সভা থেকে শুভেন্দু অধিকারী দিল্লি উড়ে যেতে পারেন। সম্ভাবনা এই সভাতে প্রচুর নেতা দলবদল করতে চলেছেন। তৃণমূল বিধায়ক দীপক হালদার বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানা যাচ্ছে। যদিও দীপক হালদার এই ব্যাপারে কিছু স্পষ্ট করেননি।

কয়েকদিন আগে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেছিলেন, “তৃণমূল কংগ্রেস একটা কোম্পানি হয়ে গেছে। ওটা রাজনৈতিক দল নেই। যারা যারা রাজনৈতিক মর্যাদা চান, কর্মচারী হয়ে থাকতে চান না তারা তৃণমূল ত্যাগ করছেন।” কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা আর কিছুদিনের মধ্যে ফাঁকা করে দেওয়ার চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু। এছাড়াও শুভেন্দু বললেন,” তৃণমূল কংগ্রেস কোম্পানি করার আর লোক থাকবে না। চাল চুরি করছে কে? ত্রিপল চুরি করছে কে? ভ্যাকসিন চুরি করছে কে? আর এখন ওদের নেত্রী শ্লোগানও চুরি করছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026