রাত পোহালেই নির্বাচন শুরু নন্দীগ্রামে। আগামীকাল দ্বিতীয় দফা নির্বাচনে মোট ৪ টি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব চলবে। কিন্তু তার মধ্যে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে নন্দীগ্রাম কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের সৈনিক হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপরদিকে গেরুয়া সৈনিক হয় বিজেপি প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল মমতা বনাম শুভেন্দুর লড়াইয়ের জন্য রীতিমতো মুখিয়ে আছে বঙ্গবাসী। এরইমধ্যে জানা গিয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার একদম সকাল সকাল ভোট দিয়ে আসবেন। তিনি এই প্রথম নন্দীগ্রাম কেন্দ্রের ভোটার হয়ে ভোট দিচ্ছেন।
জানা গিয়েছে, আগামীকাল শুভেন্দু অধিকারী ভোট শুরু হওয়ার সময় অর্থাৎ সকাল ৭ টায় ভোট দিয়ে দেবেন। তিনি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে সকাল সকাল নন্দনায়কবাড়ি প্রাথমিক স্কুলের বুথে লাইনে দাঁড়িয়ে পড়তে চান। তিনি ৭৬ নম্বর বুথে ভোট দেবেন। তারই এক অনুগামী জানিয়েছে, “দাদা এমনিতেই সকাল সকাল উঠে যান। আগামীকাল সকাল সকাল উঠে স্নান করে তিনি ভোট দিতে আসবেন। ৬ টার মধ্যে ভোটকেন্দ্রে এসে তিনি লাইনে দাঁড়িয়ে যাবেন।”তবে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী এই প্রথমবার ভোটার। এর আগে তিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবং নন্দীগ্রামের রাজ্য সরকারের মন্ত্রী হয়েছিলেন। কিন্তু এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তিনি নন্দীগ্রামের ভোটার হয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনের আগের দিন থেকেই নন্দীগ্রামে বর্জ্যআঁটুনি নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। জলে-স্থলে এবং আকাশে সব জায়গায় নজরদারি রাখছে কেন্দ্রীয় বাহিনী। স্থলপথে সব জায়গায় চলছে নাকা চেকিং। এছাড়া আকাশে সর্বদা হেলিকপ্টার এবং ড্রোন দিয়ে নজরদারি রাখা হচ্ছে। গোটা নন্দীগ্রাম জুড়ে ১৪৪ ধারা জারি করে দেয়া হয়েছে যার জন্য ৫ জনের বেশী মানুষ জমায়েত করতে পারছে না। বহিরাগতদের নন্দীগ্রামে আজ নো এন্ট্রি। শুধুমাত্র নন্দীগ্রামের ভোটাররা আজ অঞ্চলে প্রবেশ করতে পারছে। রীতিমতো সিল করে দেয়া হয়েছে নন্দীগ্রামকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…