একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ভোটগণনা ছিল আজকে। সকাল থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর লড়াইয়ে সাপলুডু খেলা দেখা গিয়েছে। কোন সময় এগিয়ে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার কোন সময় এগিয়ে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত ঘোষণা করা হয় ১২০১ ভোটে শুভেন্দু অধিকারীকে পরাজিত করেছেন তৃণমূল জনোনেত্রী মমতা ব্যানার্জি। তবে তার কিছুক্ষণ পরেই পুরো ফলাফলের নাটকীয় পরিবর্তন ঘটে। বলা হয়, সার্ভারের সমস্যার জন্য সঠিকভাবে কিছু জানা যায়নি। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নাকি ১৬২২ ভোটে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হলে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি নন্দীগ্রামে হেরে গিয়েছেন। সেইসাথে তিনি বলেন, “নন্দীগ্রাম যা রায় দেবে, তা আমি মাথা পেতে নেব।”
সেইসাথে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হারলেও দলের জয় সম্পর্কে খুশি হয়ে বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “বাংলা জয়ের জন্য সকলকে অভিনন্দন। ন বাংলার জয় হলো এখানকার সাধারণ মানুষের জয়। বাংলা জগটা ভারতকে বাঁচিয়েছে এবং উদাহরণ হয়ে থাকছে।” সেইসাথে তিনি বিতর্কিত রেজাল্ট সম্বন্ধে আদালতে যাবার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, “আমার কাছে অভিযোগ রয়েছে যে রায় ঘোষণার পর কারচুপি করা হয়েছে।”
এত কিছুর মাঝেও সার্ভার সমস্যা বলে মমতার রেজাল্ট সম্বন্ধে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে এখন অব্দি কোন বিবৃতি পাওয়া যায়নি এই সমন্ধে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার শোনার পর জানিয়েছিলেন, “গোটা রাজ্য একদিকে মত দিচ্ছে। কেন্দ্র অন্য মত দিচ্ছে, কেন? হঠাৎ করে কমিশনের ওয়েবসাইট বন্ধ থাকতে পারে। জয়ী ঘোষণা করে আবার অন্য কথা বলা হচ্ছে। কিছু একটা সেটিং রয়েছে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…