পলিটিক্স

কেন্দ্রীয় সংস্থা তদন্ত করুক, কসবা ভুয়ো টিকাকান্ডে স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

কসবায় ভুয়ো করোনা টিকা কাণ্ড নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই। গতকাল স্বাস্থ্য ভবনে গিয়ে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিরোধী নেতারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে এসেছেন। এছাড়াও তারা গতকালই ঘোষণা করেছিলেন তারা সিবিআই তদন্তের দাবি জানাবেন এই ঘটনায়। এবারে এই টিকা কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন কে চিঠি লিখলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু।

শুভেন্দু দাবি করলেন, যেন কোনো একটি কেন্দ্রীয় সংস্থা এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করেন। প্রসঙ্গত উল্লেখ্য, দেবাঞ্জন এর সঙ্গে রাজ্য সরকারের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা মন্ত্রীর সখ্য রয়েছে। এর আগেও অভিযুক্ত দেবাঞ্জন এর সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তার আরও অভিযোগ এখানে একটি বড় ষড়যন্ত্র চলছে। শুভেন্দু যুক্তি দিয়েছেন, অসংখ্য মানুষ এই টিকা গ্রহণ কেন্দ্র থেকে টিকা গ্রহণ করেছেন। যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে তার দায় কে নেবে?

শুভেন্দু দাবি জানিয়েছেন, এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে দেওয়া হোক কেন্দ্রীয় সরকারকে। কারণ, যদি কোনো অঘটন করতো তাহলে এ রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারের উপরে তোপ দাগা হতো। দেবাঞ্জন ছাড়া এই ঘটনার পিছনে কারা কারা রয়েছেন সেই নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এছাড়াও, তিনি অভিযোগ জানিয়েছেন এই ঘটনার পিছনে শাসক দলের মদত আছে। প্রয়োজনে স্বতন্ত্র কোন সংস্থাকে দিয়ে তদন্ত করানো দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা। সন্দীপন দাস নামক একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী এই মামলা করেছেন ঘটনা সম্পূর্ণ সিবিআই তদন্তের জন্য। মামলাকারী আদালতে জানিয়েছেন, রাজ্যে ভ্যাক্সিনেশন নিয়ে চরম অনিয়ম চলছে। যদিও সূত্রের খবর অনুযায়ী, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কলকাতা পুলিশের কাছে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করতে বলেছেন দেবাঞ্জন এর বিরুদ্ধে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026