রাজ্য

‘সুপারফ্লপ ক্যাজুয়াল বৈঠক’, প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে রাজনীতি করছেন, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

করোনা সংক্রমনের দ্বিতীয় আঘাতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে গোটা দেশের মানুষ। তাই গতকাল একাধিক রাজ্যের জেলাশাসক ও মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভার্চুয়াল বৈঠক শেষে মমতার অভিযোগ যে তাকে এক সেকেন্ডের জন্যও কথা বলতে দেওয়া হয়নি। সুপার ফ্লপ ক্যাজুয়াল বৈঠক। তবে মমতার এমন বক্তব্যের তীব্র কটাক্ষ করেছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি মমতাকে কটাক্ষ করে একাধিক টুইট লিখে বলেছেন, “নিজের স্বভাবের মতই প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের রাজনীতিকরণ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়।”

শুভেন্দু অধিকারী টুইটে বলেছেন, “গতকালের বৈঠকে যে ৭ জন জেলাশাসক বলার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে ৫ জন ও বিজেপি শাসিত রাজ্যের। তারা হল মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধপ্রদেশ, ছত্রিশগড় ও কেরলের। বৈঠকটি ছিল জেলাশাসকদের নিয়ে। মুখ্যমন্ত্রীরা আমন্ত্রিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিশ্বাস করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন দ্বন্দ্বমূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়।”

এছাড়া শুভেন্দু অধিকারী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের রাজনীতিকরণ করছেন। গত কয়েক মাসে প্রধানমন্ত্রী করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সাথে একাধিক বৈঠক করেছেন। কিন্তু প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তারমধ্যে কটায় উপস্থিত ছিলেন? জবাব হল, “শূন্য”। প্রধানমন্ত্রীর সাথে জেলাশাসকের বৈঠকে তাকে পৌঁছে দেওয়া হয়নি বলে এখন তিনি হইচই শুরু করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026