পলিটিক্স

১৬ ফেব্রুয়ারি পর আপনার বাড়িতেও পদ্ম ফোটাবো, অভিষেককে তীব্র আক্রমণ শুভেন্দুর

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পদ্ম ফোটানোর কথা বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল। বারে বারে সোমবার দিন একেবারে দিনক্ষণ ঠিক করে দিবেন সদ্য বিজেপিতে যুক্ত নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তিনি বলেছেন, মাননীয় তোলাবাজ ভাইপো আমার বাড়িতে পদ্ম ফুটতে শুরু করেছে। ১৬ ফেব্রুয়ারির পরে আমি আপনার বাড়িতে পদ্ম ফোটাবো।

বিজেপিতে যোগ দেবার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শুভেন্দু কে উদ্দেশ্য করে কটাক্ষ করেছিলেন,” শুভেন্দুর পরিবারের লোক তো এখনো তৃণমূলে।” আর এবারে সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু। তিনি বলছেন, এখনো তো বাসন্তী পুজো টা আসেনি, রামনবমী আসেনি। রামনবমী আসতে দিন আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। হরিশ চ্যাটার্জি স্ট্রিট ঢুকিয়ে পদ্ম ফুটে আসবো। তারপর সৌমেন্দু অধিকারীর যোগ দিলেন বিজেপিতে। পাশাপাশি জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে সম্প্রতি শিশির অধিকারী কে। এবারে হয়তো তারাও দলবদল করতে চলেছেন। সেরকম ইঙ্গিতে দিন দিয়ে দিলেন স্পষ্টভাবে অধিকারী পুত্র শুভেন্দু অধিকারী।

তমলুকে ভাষণ দেওয়ার সময় শুভেন্দু অধিকারী বললেন,” মাননীয় তোলাবাজ ভাইপো আমার বাড়িতে পদ্ম ফুটতে শুরু করেছে। ২৪ এপ্রিল রামনবমীর আগে বাকি সব পদ্ম ফুটে যাবে। আর ১৬ ফেব্রুয়ারির পরে আমি আপনার বাড়িতে পদ্ম ফোটাবো।” এবার প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির কেউ কি এবারে বিজেপিতে যোগ দিতে চলেছেন? যদিও এই ব্যাপারটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় (Kartik Banerjee) ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, মুখে দেশ দশের কথা বলবো আর সুযোগ-সুবিধা দেবো নিজের পরিবারকে। এটাই কি এখন ভারতের রাজনীতি। প্রশ্ন উঠেছে তিনিওকি এখন বিজেপিতে?

এই প্রশ্নের উত্তরে কার্তিক বাবু বললেন,” আগামী দিনে কি হবে সেটা কেউ বলতে পারে না। কালকে কি করবো আমি নিজেও জানিনা। তাই রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, মুখ্যমন্ত্রীর ভাই এবারে বিজেপিতে যোগদান করতে চলেছেন। খানিকটা এইরকম ইঙ্গিত আজ দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026