রাজ্য

শাহের বোলপুর রোড শো তে থাকছেন না সদ্য বিজেপি হওয়া শুভেন্দু, তবে শীঘ্রই যাবেন দিল্লিতে

আজ অর্থাৎ রবিবার বাংলা সফরের দ্বিতীয় দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। গতকাল মেদনীপুরের সভায় তৃণমূলের ৪০ জন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। গতকালের ঘটনায় রীতিমতো স্তম্ভিত বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা। একসাথে এতজন বিধায়কের বিজেপি যোগ শাসকদল শিবিরে চরম অস্বস্তির সৃষ্টি করেছে। এরইমধ্যে আজ রবিবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বোলপুর রোড শো করবেন। সেখানে তিনি বিশ্বভারতী উপাচার্যদের নিমন্ত্রনে শান্তিনিকেতন আশ্রম ঘুরেও দেখবেন। তবে আজকের রোড শোতে থাকছেন না সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।

গতকাল মেদিনীপুর থেকে নিউটাউনে একই হেলিকপ্টারে করে এসেছিলেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারী। সবার অনুমান করেছিল শুভেন্দু অধিকারী রাত্রে হোটেলেই থাকবেন। কিন্তু তিনি অমিত শাহের সাথে বৈঠক করে রাতেই হোটেল থেকে বেরিয়ে যান। তাই তিনি আজকের রোড শো তে আর থাকবেন না। এছাড়া এমনিতেও বিশ্বভারতী প্রাঙ্গণে শুধুমাত্র অমিত শাহ ঘুরবেন। তার সাথে কোন বিজেপি নেতা থাকবে না। তবে রোড শো তে উপস্থিত না থাকলেও অন্ডাল বিমানবন্দরে দুপুরবেলা স্বরাষ্ট্রমন্ত্রীকে সি অফ করতে উপস্থিত থাকবেন শুভেন্দু। সেই বিমানবন্দরেই রাজ্য নেতাদের সাথে অমিত শাহের একপ্রস্থ বৈঠক করার সম্ভাবনা আছে। অবশ্য আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন শুভেন্দু। সেই কথা বিমানবন্দরে বৈঠকে স্থির হবে।

বর্তমানে জানা যাচ্ছে অমিত শাহ শুরুতেই শুভেন্দু অধিকারীকে প্রস্তাব দিয়েছিল যাতে সে নয়াদিল্লি এসে দিন্দয়াল উপাধ্যায় মার্গে বিজেপি সদর দপ্তর থেকে গেরুয়া শিবিরে যোগদান করেন। কিন্তু তা সম্ভব হয়নি। বর্তমানে দিল্লিতে কৃষক আন্দোলন চলছে। এই মুহূর্তে দিল্লিতে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বড় বেমানান হতে পারে। তাই শুভেন্দু অধিকারী চেয়েছিলেন তিনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বাংলা গেরুয়া শিবিরে নিজের নাম লেখাবেন। এছাড়াও ৪০ জন বিধায়ককে নিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করা বেশ ঝুঁকির ব্যাপার ছিল। তাই তারা অমিত শাহের সভার জন্য অপেক্ষা করছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026