জাপানি অটোমোবাইল সংস্থা Maruti Suzuki ফের তাদের টু-উইলার লঞ্চ করতে চলেছে দেশে। এটি আসলে একটি Hayabusa রেঞ্জের মডেল। তবে এবারের গাড়িটি আসলে একটি আপডেটেড মডেল বলা চলে। 2020 সালে দারুণ সাফল্যের পর নয়া রূপে দেশে আসছে Suzuki Hayabusa । ইতিমধ্যেই এই মোটরসাইকেল নতুন করে অর্ডার নেওয়া শুরু করেছে।
সংস্থা তরফে জানানো হয়েছে, এপ্রিলের গোড়ায় বাইকটি লঞ্চ হতেই মোটরসাইকেল বিক্রি হতে থাকে । গতবছরে প্রথম ব্যাচের 101 টি হায়াবুসা মোটরসাইকেল মডেল ভারতে এসেছিল। দ্বিতীয় ব্যাচের মোটরসাইকেলও দ্রুত ভারতেই আসতে চলেছে বলে জানা গিয়েছে। জাপানি টু হুইলারের প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, আগামী অগস্টেই দ্বিতীয় ব্যাচের মোটরসাইকেল দেশে আসবে বলে আশা করা যাচ্ছে।
আপনি যদি BS6 প্রেমী হয়ে থাকেন ও কেনার জন্য আগ্রহী হোন তাহলে 2021 সালের Maruti Suzuki Hayabusa র জন্য বুকিং করতে পারেন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে এটিতে দেওয়া হবে 1306 CC র চার সিলিন্ডার ইঞ্জিন এই মোটরসাইকেলে সর্বোচ্চ 187 BHP শক্তি ও 155 NM টর্ক উৎপন্ন করে। 2017 সাল থেকেই ভারতে এই মোটরসাইকেল রপ্তানি করছে জাপানি এই সংস্থা। মাত্র 2.74 সেকেন্ডে 0 থেকে 100 কিমি/ঘণ্টা গতি তুলে ছুটতে সক্ষম হবে Maruti Suzuki Hayabusa। কোম্পানি জানিয়েছে সর্বোচ্চ 299 কিমি/ঘণ্টা বেগে ছুটতে পারে এই মোটরসাইকেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…