প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হয়ে ২০১৪ সালের ২ রা অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন সূচনা করেন স্বচ্ছ ভারত অভিযানের। বিভিন্ন সময়ে দেশবাসীর কাছে আবেদন করেছেন দেশকে স্বচ্ছ করার জন্য। তিনি নরেন্দ্র মোদী, এবার নিজেই এগিয়ে এলেন দেশকে স্বচ্ছ করার কাজে। গতকাল মামাল্লাপুরম সমুদ্র সৈকতে প্লাস্টিক বিরোধী অভিযানে সামিল হলেন তিনি।
দেশকে স্বচ্ছ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কেন্দ্র। তারই একটি হলো প্লাস্টিক বিরোধী অভিযান। কয়েক দিন দেশকে প্লাস্টিক মুক্ত করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই কাজে নিজে এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। মামাল্লাপুরমের সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল ও পলিথিন নিজের হাতে তুলে নিলেন। সমস্ত প্লাস্টিকজাত আবর্জনা নিজের হাতে একত্রিত করে এই অভিযানে সামিল হলেন নরেন্দ্র মোদী। একই সাথে সারা দেশকে এই বার্তাও দিলেন যে, দেশের স্বচ্ছতার কাজে তিনি সবসময়ই অগ্রনী ভূমিকা নেবেন। দেশের স্বচ্ছতা বজায় রাখায় যে তাঁর প্রধান লক্ষ্য সে কথাও মনে করিয়ে দেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…