রাজ্য

বড় খবর : বিতর্কের জেরে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা স্বপন দাশগুপ্তের

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে গেরুয়া শিবির তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিতে চাইছে। আসলে চলতি বছরের নির্বাচন যে অন্য বছরের মত না তা নিয়ে কোন সন্দেহ নেই। এবারে তৃণমূল বিজেপির মধ্যে একটি হেভিওয়েট লড়াই আশা করে আছে বঙ্গবাসী। গত রবিবার গেরুয়া শিবির তাদের তৃতীয় ও চতুর্থ দফার ৬৩ কেন্দ্রে প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। তবে সেই প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না গেরুয়া শিবিরের। প্রার্থী তালিকা প্রকাশের সাথে সাথে প্রশ্ন ওঠে তালিকায় ৫ সাংসদের নাম দেখে। অনেকেই প্রশ্ন করেন যে বিজেপির কি কোন সম্ভাবনাময় মুখ নেই যার জন্য তাদের সাংসদের নাম ব্যবহার করতে হচ্ছে?

পাঁচ সাংসদের মধ্যে হুগলি তারকেশ্বর কেন্দ্র থেকে স্বপন দাশগুপ্ত বিজেপির প্রার্থী হয়েছেন। সাংসদ হওয়া সত্বেও তার বিজেপি প্রার্থী হওয়া নিয়ে চরম বিতর্ক শুরু হয় বঙ্গ রাজনীতিতে। তবে বিতর্কের অবসান ঘটাতে আজ অর্থাত বুধবার বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত তার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি ইতিমধ্যেই রাজ্যসভার চেয়ারম্যানকে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মিত্র অভিযোগ করেছিলেন যে বিজেপি বিধানসভা নির্বাচনে সংবিধানের নিয়ম ভেঙ্গে স্বপন দাশগুপ্ত কে প্রার্থী করেছেন। সেইসাথে বিজেপি সাংসদ এর বহিষ্কারের দাবি করেছিলেন তিনি। তার কথায়, “মনোনীত কোন সাংসদ শপথ গ্রহণের ৬ মাস পেরিয়ে যাওয়ার পর কোন রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না। স্বপন দাশগুপ্ত রাজ্যসভার মনোনীত সাংসদ হওয়ার পর কি করে তিনি বিজেপি প্রার্থী তালিকায় থাকতে পারেন?” অন্যদিকে বিজেপির তালিকায় এখনো ৪ প্রার্থীর নাম আছে যারা রাজ্যসভার সাংসদ। টালিগঞ্জ কেন্দ্র থেকে লোকসভার সদস্য বাবুল সুপ্রিয় নির্বাচনে লড়ছেন। এছাড়াও লকেট চট্টোপাধ্যায় ও নিশীথ প্রামাণিক আরও দুই নাম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026