বিনোদন

BHOJPURI: ‘চকোলেটি সাদিয়া‘ গানে খেসারি লাল যাদবের উদ্দাম কায়দায় রোম্যান্স স্বপ্নার সাথে, ভিডিও ভাইরাল

ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন খেসারি লাল যাদব। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গোটা ভারতের দর্শকদের কাছে তার জনপ্রিয়তা ব্যাপক। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। তার অসাধারণ কণ্ঠস্বর, আকর্ষক সঙ্গীত এবং অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি এই শিল্পকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। যখন মনে হয় তিনি সবকিছুই করে ফেলেছেন, তখনই তিনি তার ভক্তদের অবাক করে দেন।

খেসারি লাল যাদব ও স্বপ্না চৌহানের নতুন ভিডিও

সম্প্রতি ভোজপুরি গানের জগতে জায়গা করে নিয়েছে একটি আইটেম গান যাতে রয়েছেন খেসারি লাল যাদব ও স্বপ্না চৌহান। নতুন গানের নাম, ‘চকোলেটি সাদিয়া‘। এই মিউজিক ভিডিওর প্রতি মুহূর্তে রয়েছে অন্তরঙ্গ দৃশ্য ও রোম্যান্টিক সিন। গানের তালে তাঁদের প্রানবন্ত নাচ দেখে আপনার মন ভালো হয়ে যাবে। চকোলেট রংয়ের শাড়ি পরে ব্যাপক সুন্দরী লাগছিল স্বপ্না চৌহানকে।

ভোজপুরি ভিডিওর জনপ্রিয়তা

ভাইরাল এই গানটি আসন্ন ‘রাজারাম‘ ভোজপুরি সিনেমার অংশ। খেসারি লাল যাদব এবং প্রিয়াঙ্কা সিং গানটি করেছেন এবং কুন্দন প্রীত গানটি লিখেছেন। ২১ অক্টোবর ‘সারেগামা হাম ভোজপুরি‘ ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিও পোস্ট করার সাথে সাথে তা ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত এই ভিডিওটি ৯.৬ লাখ মানুষ দেখেছেন ও ১.১ লাখ মানুষ লাইক করেছেন। অনেকেই এই গানের প্রশংসা করে বলেছেন, ‘কেয়া গানা হ্যায় ভাই! দিল কো ছু গয়া, আইসা গান ইন্ডাস্ট্রি মে বহুত জরুরি হ্যায়‘। আবার কেউ বলেছেন, ‘জিও ভাইয়া কিয়া বাত হ্যায়‘। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026