অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি পাঞ্জাবি গানের সাথে তার একটি নাচের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। সেই ভিডিওর সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।
একটি পাঞ্জাবি ইউটিউব চ্যানেল থেকে স্বপ্না চৌধুরীর নাচের একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। ‘বাদলি বাদলি লাগে’ এই গানেই স্টেজের উপর বহু দর্শকদের সামনে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আশেপাশের দর্শকরাও যে বেশ উচ্ছ্বসিত তাকে দেখে, তা বোঝা গিয়েছে তাদের প্রতিক্রিয়া দেখেই। এই ভিডিওতে হলুদ রঙের সালোয়ার কামিজে ছিলেন তিনি। উল্লেখ্য, চারবছর আগে ভিডিওটি শেয়ার করা হয়েছিল এই ইউটিউব চ্যানেল থেকে। বর্তমানে দুই কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। চারবছর আগের পুরনো এই ভিডিওটি সম্প্রতি আবারও চর্চায় উঠে এসেছে।
নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর এই নাচের ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন। বেশিরভাগই এই ভিডিওর কমেন্টবক্সে তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। বর্তমানে ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ৪.৯ মিলিয়ন। তার শেয়ার করা যেকোন ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। সম্প্রতি এই ভিডিওটির সূত্র ধরেই আবারো চর্চায় স্বপ্না চৌধুরী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…