আজকালকার দিনে হরিয়ানভি গান এবং তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। নাচের দুনিয়ায় এখন হরিয়ানভি নৃত্যশিল্পীদের জয়জয়কার। এই ধরনের ভিডিওতে যারা নাচ করেন তাদের স্টাইল, তাদের সাজ পোশাক, সবকিছুই অনুসরণযোগ্য। আর এর মধ্যেও কয়েকজন এমন নৃত্যশিল্পী রয়েছেন যারা নিজের দক্ষতায় হরিয়ানার নাচের মঞ্চ থেকে ভারতের প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এরকমই হরিয়ানভি দুনিয়ার একজন জনপ্রিয় তারকা হলেন গোরি নাগরী।
স্বপ্না চৌধুরীর ছত্রছায়ায় নিজের কেরিয়ার শুরু করলেও এখন পুরোপুরি ভাবে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে ফেলেছেন এই নৃত্যশিল্পী দেশ দুনিয়ায় তার নাচের তারিফ করার লোকের অভাব নেই। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। রাজস্থানের শাকিরা নামে পরিচিতি পাওয়া এই তারকা এখন সোশ্যাল মিডিয়ায় নতুন হরিয়ানভি কুইন হয়ে উঠেছেন। একটা সময়ে তিনিও স্বপ্না চৌধুরীর মতো গিয়েছিলেন বিগ বসে। তবে সেখানে সাফল্যের মুখ দেখতে না পারলেও, সাড়া ভারতের জনতার কাছে তিনি পরিচিতি পেয়েছিলেন। রাজস্থানের একটি গ্রাম থেকে উঠে আসা এই মেয়ের গল্প জেনেছিল গোটা ভারত।
সোশ্যাল মিডিয়াতে গোরি নাগরী এখন খুবই সক্রিয় হয়ে উঠেছেন এবং মাঝেমধ্যেই তিনি তার নাচের ভিডিও পোস্ট করতে থাকেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে সেখানে তাকে দেখা যাচ্ছে একটি কালো এবং সোনালী স্যুট পরে হরিয়ানভি গানের সঙ্গে নাচ করতে। তার এই ভিডিওটি বর্তমানে ইউটিউব দুনিয়ায় দারুন জনপ্রিয় হয়েছে। বর্তমানে ওপেন স্টেজ শো এর সংখ্যা কমিয়ে দিলেও, পুরনো ভিডিওগুলো কিন্তু এখনো একই রকম ভাবে জনপ্রিয় রয়েছে তার। তার এই নতুন ভিডিওটি আপলোড করা হয়েছিল বাবা এনার্জি কেএলভি রেকর্ডিং স্টুডিও নামের একটি ইউটিউব চ্যানেল থেকে। এখনো পর্যন্ত এই ভিডিওটি ৪.৭ মিলিয়ন এর বেশি ভিউ পেয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…