বলিউড

Swara Bhaskar: জাঁকজমকের মাঝে একেবারে ছিমছামভাবে বিয়ে করেই সকলের নজর কাড়লেন স্বরা ভাস্কর

এই মুহূর্তে গোটা মিডিয়ামহল সরগরম হয়ে রয়েছে কিয়ারা ও সিদ্ধার্থের জাঁকজমকপূর্ণ বিয়ে ও রিসেপশনের ঝলক নিয়ে। তবে এর মাঝেই একেবারে ছিমছামভাবে বিয়ে সারলেন বলিউডের স্বরা ভাস্কর। গত কয়েকদিন আগেই একেবারে ঘরোয়াভাবে ঘনিষ্ঠমহলের উপস্থিতিতেই নিজের মনের মানুষের সাথে আইনি বিয়ে সেরেছেন স্বরা ভাস্কর। সাজের ক্ষেত্রেও বজায় রেখেছিলেন একেবারে সাধারণতার ছাপ। বলাই বাহুল্য, অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীর লুক ভীষণভাবে নজর কেড়েছে সকলের। আর সেই সূত্র ধরেই এই মুহূর্তে মিডিয়ার পাতায় চর্চায় অভিনেত্রী।

গত ৬’ই জানুয়ারি ২০২৩’এ পলিটিক্যাল অ্যাকটিভিস্ট ফাহাদ আহমেদের সাথে আইনি বিয়ে সারেন। তিনি সমাজবাদী পার্টির সাথে যুক্ত রয়েছেন। তাদের সেই ঝলক ইতিমধ্যেই মিলেছে নেটদুনিয়াতে। শুরু থেকে এখনো পর্যন্ত তাদের শেয়ার করে নেওয়া প্রেমের বেশ কিছু ঝলক নজর কেড়েছে নেটজনতার।‌ এখন সেই নিয়েই অভিনেত্রী চর্চায় রয়েছেন। আর সেই ঝলকের সূত্র ধরেই সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

এদিন গোল্ডেন পার দেওয়া ওয়াই রেড শাড়িতে ছিলেন অভিনেত্রী। সাথে পরেছিলেন অফ-হোয়াইটের উপর কাজ করা ব্লাউজে ছিলেন তিনি।‌ হালকা সাজে মূল্যবান অলংকার পরেছিলেন স্বরা। পাশাপাশি ফাহাদ সাদা পাঞ্জাবি পায়জামার সাথে পরেছিলেন লালা ডিজাইনার জহর কোটও। তাদের দুইজনের মুখেই ছিল পরিতৃপ্তির হাসি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026