Swastika-Shovan: শোভনের হাত ধরে মরু দেশে পাড়ি দিয়েছেন স্বস্তিকা, বহুদিনের ইচ্ছেপূরণ অভিনেত্রীর

স্বস্তিকা দত্ত বর্তমানে অভিনয় জগতের অন্যতম পরিচিত মুখ। নয় নয় করে বেশ অনেকগুলো বছরই কাটিয়ে দিলেন এই বিনোদন জগতে। এই মুহূর্তে তার সাথে শোভন গাঙ্গুলীর প্রেমের কথা অজানা নয় কারোরই। শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা তারা। শোভন গাঙ্গুলী বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়ক। তবে এই মুহূর্তে প্রেমিক শোভনের হাত ধরে মরু দেশে পাড়ি দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

মরু দেশের সংস্কৃতি তাকে দীর্ঘদিন ধরে টানতো। সেখানে যাওয়া তার কাছে স্বপ্নের মতো। অবশেষে নিজের ভালোবাসার মানুষের সাথে সেখানে গিয়েছেন তিনি। খুশির ছাপ তার চোখে মুখেই স্পষ্ট। কখনো মরুভূমির মাঝে জিপের সামনে দাঁড়িয়ে তুলেছেন ছবি, আবার কখনো প্রেমিকের হাত ধরে মুগ্ধ নজরে তাকিয়ে রয়েছেন প্রাসাদের কারুকার্যের দিকে। রাজস্থানের সংস্কৃতি নিয়ে বহুদিন ধরেই আগ্রহী অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অবশেষে এত দিনের ইচ্ছা পূরণ হয়েছে, আর তাতে বেজায় খুশি অভিনেত্রীও। সম্প্রতি তার সেই মরু ভ্রমণের একাধিক ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়।

শুধুমাত্র রাজস্থানের সংস্কৃতির ঝলকই নয় প্রেমিকের সাথে কাটানো একাধিক মুহূর্ত তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। মরুশহরে কাটানো প্রতিটা মুহূর্ত তিনি লেন্স বন্দি করে রাখতে চাইছেন। মরুশহরে তার সাজ রীতিমতো নজর কেড়েছে সকলের। বরাবরই অভিনেত্রী স্বস্তিকা দত্ত বেশ আধুনিক। তার সাজ-পোশাক নজর কাড়ে বর্তমান প্রজন্মের, এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। রাজস্থানের রাজকীয় সংস্কৃতির মাঝে অভিনেত্রীর সাজ হালকা আধুনিক রাজকীয়তার আবেশ সৃষ্টি করেছে। রইল আরো কিছু ছবি।

তবে এবার মরু শহর থেকে ফেরার পালা। ভ্যালেন্টাইন্স ডের আগেই প্রেমিক শোভন গাঙ্গুলীর সাথে মরুশহরে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। ইচ্ছেপূরণের শেষে আবারও ‘রোল-ক্যামেরা-অ্যাকশন’এর পালা। আবারো চিরপরিচিত ক্যামেরার সামনে দাঁড়িয়ে নতুন কোন চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীর।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026