বিনোদন

ব্যক্তিগত জীবনে ব্রা না পরে কোনও ছবি দিলাম : স্বস্তিকা মুখোপাধ্যায়

টলিপাড়ার বিতর্কিত ও চর্চিত প্রথম সারির অভিনেতাদের মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় অন্যতম। অভিনেত্রী হিসেবে প্রায়ই মিডিয়াতে চর্চার আলোয় থাকেন তিনি। অন্যদিকে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণের। বিশেষ করে বর্তমানে বডি শেমিংয়ের ক্ষেত্রে বারবার নাম উঠে আসে তার। একাধিক নেটনাগরিকদের কাছেও কটাক্ষের শিকার হতে হয় তাকে। তবে সেই প্রসঙ্গ নিয়ে একেবারেই মাথা ঘামাতে নারাজ অভিনেত্রী। বডি শেমিংয়ের মুখোমুখি হননি এমন মহিলা খুব কমই রয়েছেন। তবে সম্প্রতি এই প্রসঙ্গেই মিডিয়ার সামনে মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

আসন্ন ‘শ্রীমতি’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবির মূল বিষয়বস্তু, একজন সাধারণ গৃহবধূকে কিভাবে প্রতিমুহূর্তে বডি শেমিংয়ের মুখোমুখি হতে হচ্ছে! এই প্রসঙ্গে সম্প্রতি অভিনেত্রী বলেছেন, কোন পাবলিক ফিগার কিংবা কোন সেলিব্রিটি কোন বিষয়ে পোস্ট করলে তা আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকসময় সেই নির্দিষ্ট পোস্টকে ঘিরে আঙুল ওঠে সেই নির্দিষ্ট ব্যক্তির দিকেও। সেটা নিয়ে কিছুদিন তুমুল আলোচনা চলে। সাধারণ মানুষ থেকে নেটিজেনরাও সেই নিয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন। তবে ব্যক্তিগত জীবনে ঐ নির্দিষ্ট ব্যক্তিটি কি করবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার।

এই প্রসঙ্গ টেনেই স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছেন, তিনি একজন অভিনেত্রী হিসেবে অভিনয়ের খাতিরে কি পোশাক পরবেন? শরীরের কোণ অংশ কতটা দেখাবেন? সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। অভিনয়ের বাইরেও তার একটা ব্যক্তিগত জীবন রয়েছে, সেখানে তিনি কি করবেন! কিংবা কি পোশাক পরবেন! সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। এক্ষেত্রে কারোর যদি সেটা নিয়ে সমস্যা হয়ে থাকে তাহলে তার দায় অভিনেত্রীর নয়, এমন কথা তিনি স্পষ্ট জানিয়েছেন।

অভিনেত্রী এও বলেছেন, তিনি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় অনেককিছু পোস্ট করে থাকেন। পাশাপাশি নানা বিষয়ে নিজের বক্তব্য পেশ করে থাকেন। অভিনেত্রীর মতে, সেই বক্তব্য অনেকসময় সাধারণ কোন মহিলাকেও অনুপ্রাণিত করতে পারে। তবে আসন্ন ছবি ‘শ্রীমতি’র সূত্র ধরেই এত কথা উঠেছে।

অভিনেত্রী মতো শরীর নিয়ে এমন অনেক গৃহবধূরাও রয়েছেন যারা নিরাপত্তাহীনতায় ভোগেন। শুধুমাত্র গৃহবধূরাই নন চাকুরীজীবী মহিলারা এই ধরনের সমস্যায় ভোগেন। শুধুমাত্র শরীর নিয়ে নয় অনেকসময় গায়ের রং নিয়ে কথা শুনতে হয় তাদের। আর এই বিষয় নিয়ে অনেকেই লড়াই করেন নিজের মনের সাথে। এক্ষেত্রে অভিনেত্রীর মত, যে যেভাবে খুশি থাকে তার সেভাবেই থাকা উচিৎ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026