টেলিটাউনে এই মুহূর্তে অন্যতম আলোচ্য বিষয় হল অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং গায়ক শোভন গাঙ্গুলীর নতুন প্রেমকাহিনী। সম্প্রতি ইন্সটাগ্রামে স্বস্তিকা শোভনের সঙ্গে একটি সেলফি পোস্ট করে তাঁর অনুরাগীদের জাজমেন্টাল হতে বারণ করেছেন। অপরদিকে শোভন নিজের কবিত্বশক্তিকে কাজে লাগিয়ে স্বস্তিকার একটি ছবি পোস্ট করে ইন্সটাগ্রামে স্টেটাস দিয়ে প্রচ্ছন্ন ভাবে স্বস্তিকাকে ভালো লাগার কথা লিখেছেন। সবাইকে অবাক করে দিয়ে চিরকালীন সোশ্যাল মিডিয়ায় ইনঅ্যাকটিভ থাকা শোভন হঠাৎ করেই অ্যাকটিভ থাকতে শুরু করেছেন।
এর আগে শোভন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমনের সঙ্গে সম্পর্কে ছিলেন। ইমনের সঙ্গে শোভনের বয়সের ফারাক অনেকটা হলেও ইন্ডাস্ট্রিতে ইমন ও শোভনের সম্পর্কের রসায়ন বরাবর চর্চার বিষয় ছিল। কিন্তু হঠাৎ কোনো অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ইমন মিউজিক ডিরেক্টর নীলাঞ্জনের সঙ্গে চটজলদি বাগদান সেরে ফেলেন। শোভন ও স্বস্তিকার সম্পর্ক নিয়ে টেলিটাউনে আলোচনা হলেও এখনও অবধি শোভন বা স্বস্তিকা কেউ অফিশিয়ালি সম্পর্কের কথা ডিক্লেয়ার করেননি।
এই মুহূর্তে স্বস্তিকা ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে নায়িকা রাধিকার ভূমিকায় অভিনয় করছেন। তাঁর বিপরীতে তাঁর স্বামী কর্ণের ভূমিকায় অভিনয় করছেন ক্রুশল আহুজা। এর আগে ক্রুশল ও স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু পরে জানা যায়, ক্রুশল অভিনেত্রী অদ্রিজা রায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…