অরূপ মাহাত: বদল আসছে এটিএম ও ক্রেডিট কার্ড পরিষেবায়। দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম এবার বদলে যাচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংকের দৌলতে। খুব সম্প্রতি আর্থিক লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সুবিধার জন্য নিয়মে বদল এনেছে আরবিআই। চালু করেছে ই-ম্যান্ডেট পরিষেবা। এতদিন শুধু মাত্র ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই এই পরিষেবা পাওয়া যেত। শুধুমাত্র ছোট আমানতের একাধিক লেনদেনের ক্ষেত্রে এই পরিষেবা ব্যবহার করা যাবে। এটিএম ও ক্রেডিট কার্ড থেকেও এই সুবিধা পাওয়া যাবে এবার থেকে। তবে এই পরিষেবা পেতে গেলে মানতে হবে কিছু নির্দিষ্ট নিয়মকানুন। নিজের এটিএম ও ক্রেডিট কার্ডটিকে এএফএ-এর রেজিস্ট্রেশন করাতে হবে, তবেই মিলবে পরিষেবা।
১লা সেপ্টেম্বর ২০১৯ থেকে চালু করা হয়েছে এটিএম ক্রেডিট কার্ড সংক্রান্ত নয়া এই নিয়মটি। এই পরিষেবা কেবলমাত্র নিয়মিত লেনদেনের ক্ষেত্রে লাগু হবে। এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে এএফএ-এর সঙ্গে ওয়ান টাইম রেজিষ্ট্রেশন করাতে হবে। ই-ম্যান্ডেট থেকে প্রথমবার লেনদেনের ক্ষেত্রে এএফএ-এর ভ্যালিডেশন জরুরি। এর ফলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…