বিনোদন

Syed Arefin: বাস্তবে প্রেম করছে শান্টু! নিজের প্রেমকে শিলমোহর দিলেন অভিনেতা সৈয়দ আরেফিন

গত বছর নভেম্বর মাসের শেষে স্টার জলসায় শুরু হয় পাড়ার এক গুন্ডার হঠাৎ করে বড়লোক বাড়ির মেয়ের সাথে বিয়ে হওয়া একটি গল্প। শ্রেণিবৈষম্যের প্রেক্ষাপটে অন্য ধাঁচের প্রেমের গল্প বলতেই এই খেলাঘর ধারাবাহিক শুরু হয়। ভাগ্যের কারণেই শান্তু ও পূর্ণার জীবনে আসে নানা ঘটনা। সময় যত বয়েছে একে অপরকে ভালোবেসে কাছে। পর্দায় শান্টু এবং পূর্নার প্রেম হিট এখন যদিও শান্টু গুন্ডা তার ভালোবাসার মানুষ পূর্নার প্রেমে নিজেকে অনেকটা বদলে দিয়েছে। পূর্ণার ভালবাসা পেয়ে তাদের প্রেমপর্ব দেখেছেন দর্শকেরা।

তবে এখন ধারাবাহিকে বিশেষ কিছু কারণে শান্টু এবং পূর্না একে অপরের থেকে অনেকটা দূরে আছে। কিন্তু বাস্তবে নিজের মনের মানুষের খুব কাছাকাছি রয়েছেন সৈয়দ আরেফিন। প্রথমবার নিজের প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন খেলাঘর খ্যাত অভিনেতা সৈয়দ আরেফিন। পর্দার মত এবার বাস্তবে এমনই একজন ভালোবাসার মানুষকে সারাজীবনের মতো খুঁজ্র পেয়ে গেছেন অভিনেতা সৈয়দ আরেফিন। সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোবাসার মানুষ তানিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে একটি রোমান্টিক ভিডিও পোস্ট করে প্র‍থম নিজের ভালোবাসার কথা জানান। সৈয়দ লিখেছেন, ‘যদি আমি জানি ভালোবাসা কি, তা শুধু তোমার কারনেই জানি’।

রবিবার ইনস্টাগ্রামে একটি রোম্যান্টিক রিল ভিডিয়ো পোস্ট করে প্রেমিকার সঙ্গে অনুরাগীদের পরিচয় করালেন শান্টু। এই দিন পাহাড়ি রাস্তায় সেলফি ক্যামেরায় তোলা একটি রোম্যান্টিক ভিডিও শ্যুট করলেন। ভিডিয়োতে দূর থেকে এসে আরেফিনকে জড়িয়ে ধরতে দেখা গেল তানিয়াকে। ব্যাকগ্রাউন্ডে বাজছে অরিজিত সিং এর গলায় ‘দেখা হাজারো দফা আপকো’ গান। ভিডিয়োর ক্যাপশনে আরেফিনের স্বীকারোক্তি ‘যদি আমি জেনে থাকি ভালোবাসা কী, তা শুধু তোমার কারনেই’। ব্যাস এই ভিডিও দেখে আর কারোর বোঝার উপায় নেই ইনি কে হন অভিনেতার।

এরপর এই ভিডিও শেয়ার হতেই কমেন্ট বক্সে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়, এক অনুরাগী লিখেছেন ‘অবশেষে আজ বৌদির দেখা পেলাম, অনেক অভিনন্দন দুজনকে’। অপর একজন লিখেছেন- ‘রব নে বানাদি জোড়ি, একসঙ্গে খুব ভালো থাকো তোমরা’।  সকলেই সৈয়দের রিল জুটিকে ভালোবাসা জানিয়েছেন। দুর্গা পুজোর ছুটি পেয়ে পাহাড়ে ঘুরতে গিয়েছেন সৈয়দ। আর সেখান থেকেই নানান ছবি পোস্ট করছিলেন তিনি। তবে অনেকেই অভিনেতার সফরসঙ্গীর সঙ্গে পরিচয় কর‍তে চেয়েছিলেন। অবশেষে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন সৈয়দ আরেফিন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও। এখন সৈয়দ আরেফিন এবং তানিয়া মুখোপাধ্যায় দারুণ সময় কাটাচ্ছেন পাহাড়ে।

নিজের লাভ লাইফটা বরাবর সিক্রেট রেখেছিলেন সৈয়দ। প্রশ্ন করলে বারংবার বলতেন- ‘তিনি সিঙ্গল’। জানা গিয়েছে, তানিয়া সরকারি চাকরি করেন, গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত নন শান্টুর মনের মানুষ। তবে শরীরচর্চা করতে দারুণ ভালোবাসেন তিনি আর ঘুরে বেড়াতে দারুণ ভালোবাসেন। প্রেম সম্পর্কে সিলমোহর তো দিয়েদিলেন আরেফিন, তবে তানিয়ার সঙ্গে তাঁর প্রেমের কাহিনিটা জানতে এখনো বাকি আছে। আর তা জানার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026