খেলা

T20 World Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে এই দুটি দল, ভবিষ্যৎবাণী করলেন রিকি পন্টিং

টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই এখন জমজমাট। শেষ মুহূর্তে কারা পৌঁছাবে বিশ্বকাপের সেমিফাইনালে তা নিয়ে চলছে পয়েন্টের হিসাব। তবে নিখুঁত সমীকরণে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল পর্যবেক্ষণ করলে ইতিমধ্যে চারটি বিকল্প উঠে আসছে। তবে গতকাল দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর প্রবল দাবিদার হয়ে উঠেছে পাকিস্তান। অন্যদিকে, শক্তিশালী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলছে সেমিফাইনালে পৌঁছানোর প্রচেষ্টা।

আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, তারপর অস্ট্রেলিয়ার মেলবোর্নে মাঠে নামবে দুই ফাইনালিস্ট। চলতি বিশ্বকাপে কোন দুটি দল ফাইনালে মুখোমুখি হবে তা নিয়ে চলছে নানারকম বাকবিতণ্ডা। তবে সবকিছুর মধ্যে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং জানিয়েছেন, কারা খেলবে চলতি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এদিন তিনি বলেন,’আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি, চলতি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া।’

তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সবচেয়ে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার প্রতিকূল আবহাওয়া। ইতিমধ্যে বাদ দিতে হয়েছে একাধিক ম্যাচ। তাই সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ নিয়ে চিন্তায় বিভোর হয়ে রয়েছেন আইসিসির কর্মকর্তারা। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত হলে সেই ম্যাচ কোন রিজার্ভ দিনে আয়োজন করা হবে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য, ২০১৯ ওডিআই বিশ্বকাপে একাধিক ম্যাচ রিজার্ভ দিনে আয়োজন করেছিল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026