বলিউড এমন একটি দুনিয়া যেখানে প্রতিদিন বহু অভিনেতা অভিনেত্রী আসেন এবং নিজের গ্ল্যামারের মাধ্যমে সকলের মন জয় করে ফেলেন। অভিনয়ের জগতে এরকম বহু অভিনেতা রয়েছেন যারা এভাবেই জনপ্রিয়তা পেয়েছেন। তবে কিছু শিশু অভিনেতা এবং অভিনেত্রীয় রয়েছেন যারা নিজেদের অভিনয় দক্ষতার মাধ্যমে খুব সহজেই বলিউডে নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছিলেন। আজ সেরকমই এক শিশু শিল্পীকে নিয়ে আজকের এই প্রতিবেদন।
১৫ বছর আগে বলিউডের আমির খানের একটি সিনেমা রীতিমত সাড়া ফেলে দিয়েছিল। এমনকি আজও এই সিনেমা দেখতে পছন্দ করেন মানুষ। আপনি ঠিকই ধরেছেন! আমির খানের ‘তারে জামিন পার‘ সিনেমার কথা বলা হচ্ছে। এতে প্রত্যেকটি চরিত্র যেন মানুষের মনে গেঁথে আছে। এই সিনেমা যারা দেখেছেন সকলেই ছোট্ট ঈশানের অভিনয়ের প্রশংসা করেছেন। ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত ঈশান আওয়াস্তির চরিত্রে অভিনয় করেছিলেন দরশিল সাফারি। আর তার শিক্ষকের ভূমিকায় ছিলেন আমির খান। কিন্তু এখন কোথায় এই শিশুশিল্পী দরশিল?
‘তারে জামিন পার‘ সিনেমার পর একাধিক সিনেমায় ছোট্ট রোলে কাজ পেয়েছিলেন এই অভিনেতা। কিন্তু প্রথম ছবির মত বক্স অফিসে সাফল্য পায়নি বাকি ছবিগুলি। তারপর দীর্ঘদিন ছবির দুনিয়াতে দেখা নেই দরশিলের। তবে সম্প্রতি আমির খান কন্যা ইরার বিয়েতে আমন্ত্রিত ছিলেন দরশিল। ইরার রিসেপশনে স্যুট-বুট পরে ভেন্যুতে হাজির হন তিনি। তাঁর বিভিন্ন ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…